শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৯:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে শাহজালালে রাজনৈতিক নেতারা

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে শাহজালালে রাজনৈতিক নেতারা

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজ (রোববার) দিবাগত রাতেই ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে নিউইয়র্কগামী এ সফরে থাকছেন একটি প্রতিনিধি দল, যেখানে রাজনৈতিক নেতারাও অন্তর্ভুক্ত রয়েছেন।
 

ফ্লাইটের আগে রোববার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রতিনিধি দলের সদস্য রাজনৈতিক নেতাদের অপেক্ষা করতে দেখা গেছে।
 

এই দলে রয়েছেন— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
 

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, রবিবার দিবাগত রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে। রাজনৈতিক নেতারা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবেই নিউইয়র্ক যাচ্ছেন।