শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৯:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

আখতার ইস্যুতে হাসনাতের ক্ষোভ, ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে আক্রমণ

আখতার ইস্যুতে হাসনাতের ক্ষোভ, ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে আক্রমণ

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, “হাসিনার পুলিশ লীগ কিংবা কোর্ট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি। তাহলে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত, দালালচক্র বিদেশে বসে তাকে দমন করবে— এটা ভাবাই যায় না।”

 

আখতার ইস্যুতে হাসনাতের ক্ষোভ, ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে আক্রমণ


 

তিনি আরও সতর্ক করে বলেন, “আওয়ামী দালালদের পক্ষে টকশো আর কলামে যারা সম্মতি উৎপাদন করে, তাদেরও প্রত্যাখ্যান করা জরুরি। নইলে শিগগিরই তারাও এমন আক্রমণের শিকার হবেন।”
 

এর আগের দিন (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে।
 

এই ঘটনাকে নিন্দা জানিয়ে হাসনাত বলেন, “আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে মাথা নত করিনি। কয়েকটা ডিম নিক্ষেপে আমাদের কিছু যায় আসে না। বরং প্রমাণিত হলো, আওয়ামী লীগ আসলেই একটি সন্ত্রাসী সংগঠন।”