শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৮:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

আখতারকে ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজানুর গ্রেপ্তার

আখতারকে ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজানুর গ্রেপ্তার

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তির পরিচয় অবশেষে জানা গেছে। এ ঘটনায় যুবলীগের নেতা মিজানুর রহমানকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ।
 

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মিজানুরকে হাতকড়া পরানো হয়। জানা গেছে, তার বাড়ি সিলেটে।
 

এর আগে, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করেন। ওই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে লক্ষ্য করে উত্তেজনা সৃষ্টি করা হয়।
 

প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং বিএনপির কয়েকজন কর্মী তাদের নিরাপত্তা দিতে এগিয়ে গেলে, আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী আখতার হোসেনের দিকে ডিম ছুড়ে মারেন। একই সঙ্গে ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়।
 

প্রতিবাদে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান তোলেন আখতার হোসেন। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় তারা নিরাপদে গাড়িযোগে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।