শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৯:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

রাজারহাটে সার বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা

রাজারহাটে সার বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের চওড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এক সার বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালাহ উদ্দিন মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সাইফুন্নাহার সাথী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী এবং রাজারহাট থানা পুলিশের সদস্যরা।
 

অভিযানে শাওন ট্রেডার্সের মালিক মোঃ ইউসুফ আলীকে কৃষকদের কাছে সার বিক্রি না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
 

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের উদ্দেশ্যে জানানো হয়—সারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা দেওয়া থেকে বিরত থাকতে এবং কোনো ডিলার অনিয়ম করলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন বা কৃষি অফিসে অভিযোগ করার আহ্বান জানানো হয়।
 

স্থানীয় কৃষকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এখন তারা ন্যায্যমূল্যে সার কিনতে পারবেন, ফলে উৎপাদন ব্যয় কিছুটা হলেও কমবে। পাশাপাশি তারা প্রশাসনের প্রতি নিয়মিত এ ধরনের অভিযান চালানোর দাবি জানান।
 

রাজারহাট উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকের স্বার্থ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।