শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৮:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

গাজীপুরে অবস্থিত টঙ্গী সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে সেনাবাহিনীর উদ্ধার অভিযান

গাজীপুরে অবস্থিত টঙ্গী সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে সেনাবাহিনীর উদ্ধার অভিযান

আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-


ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার): আনুমানিক বিকাল ৪ টায় গাজীপুরে অবস্থিত টঙ্গী সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় করে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে।

 

অগ্নিকাণ্ডস্থলে সেনাসদস্যরা ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানের পাশাপাশি গোডাউন এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত, ট্রাফিক নিয়ন্ত্রণ, জনসমাগম নিয়ন্ত্রণ এবং উদ্ধার কার্যক্রমের গতি বৃদ্ধি করতে সক্রিয় ভূমিকা পালন করে। পরবর্তীতে, ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ্টায় আনুমানিক সন্ধ্যা ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
 

দুর্যোগ মোকাবেলা, জনগণের জান-মাল রক্ষা এবং যেকোনো পরিস্থিতিতে সর্বসাধারণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।