শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৯:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

বন্দরের ডেবার পাড়ে পুলিশের ভয়ে পুকুরে লাফ, যুবকের মৃত্যু

বন্দরের ডেবার পাড়ে পুলিশের ভয়ে পুকুরে লাফ, যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ, চট্টগ্রাম:-

 

বন্দর এলাকার ডেবার পাড়ে পুলিশের টহল দেখে পুকুরে লাফ দিয়ে এক যুবক প্রাণ হারিয়েছেন। নিহতের নাম মাসুদ রানা (৩০)। তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা নেছার আহমেদের পুত্র।
 

এলাকাবাসী জানান, রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রাজা বাদশা ব্রিকফিল্ড ডেবার পাড় এলাকায় বন্দর থানা পুলিশের টহল টিম উপস্থিত হলে, কয়েকজন মাদকসেবী ও ক্রেতা-বিক্রেতা আতঙ্কে পালানোর চেষ্টা করেন। সেই সময় মাসুদ রানা পুকুরে লাফ দেন।
 

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। ফায়ার সার্ভিস আগ্রাবাদ কন্ট্রোল রুম জানায়, ডেবার পাড় এলাকায় কিছু যুবক তাসখেলা ও মদের নেশায় আড্ডা দিচ্ছিল। পুলিশ দেখে তারা পুকুরে লাফ দেয়; এদের মধ্যে ৪-৫ জন সাঁতার কেটে বের হতে পারলেও একজন ডুবে যান।
 

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আবদুল মান্নান আনসারী বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ডেবার পাড়ের ডেবা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
 

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।
 

ছবি ও তথ্য সংগ্রহ করা হয়েছে।