সর্বশেষ সংবাদ — পাতা ৭৩৯
রেকর্ড মূল্যস্ফীতির কবলে আর্জেন্টিনা
লিওনেল মেসির দেশ আর্জেন্টিনায় বার্ষিক মূল্যস্ফীতির হার গত আগস্ট মাসে ১২৪ দশমিক ৪ শতাংশে উঠেছে। মূল্যস্ফীতির এই হার ১৯৯১ সালের পর সর্বোচ্চ। ফলে দেশটির সামগ্রিক জীবনযাত্রা নিয়ে সংকট তৈরি হয়েছে। আগস্ট মাসে আর্জেন্টিনায় ধারণার চেয়ে জিনিসপত্রের দাম বেশি বেড়েছে। এক দোকান থেকে অন্য দোকানে পণ্যের দামে পার্থক্য অনেক বেশি, ফলে ক্রেতারা সস্তা বিকল্প খুঁজতে বা...
আজ তারুণ্যের রোডমার্চ কর্মসূচি বিএনপির
মাঠ পর্যায়ে জনগণের দ্বারপ্রান্তে যাচ্ছে বিএনপি। সরকারের চূড়ান্ত আন্দোলনের কিছুমাত্র আগে তৃণমূল রোডমার্চ করবে দলটি। একে কেন্দ্র করে অনেকেই মহানগর ও জেলায় থেকে যাচ্ছেন। ভোটের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) থেকে তারুণ্যের রোডমার্চ কর্মসূচি পালন করবে দল...
এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে টাইগারদের রুদ্ধশ্বাস জয়
এশিয়া কাপের মঞ্চে রুদ্ধশ্বাস এক ম্যাচ দেখল ক্রিকেটবিশ্ব। রোমাঞ্চের পসরা সাজিয়ে বসল বাংলাদেশ-ভারতের লড়াই। সুপার ফোরের শেষ ম্যাচটিতে জয়-পরাজয় কোনো দলের জন্যই জরুরি ছিল না। কারণ ফাইনালিস্ট আগেই নির্ধারিত হয়ে গেছে। তবে এশিয়া কাপের মঞ্চে বাজে পারফর্ম করা বাংলাদেশের জন্য একটা জয় ছিল খুব প্রয়োজনীয়। ভারতকে ৬ রানে হারিয়ে সেই আরাধ্য জয়টাই আজ তুলে নিল সাকিব আ...
কর্ণফুলী গ্যাসে ৯০ পদে চাকরির বিজ্ঞপ্তি
পেট্রোবাংলার কোম্পানি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই কোম্পানিতে ১৭ ক্যাটাগরির পদে ১২ থেকে ১৪তম গ্রেডে ৯০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী রোববারের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। ১. পদের নাম: স্টোরকিপার পদসংখ্...
যে ফল খালি পেটে খেলে বাড়ে ডায়াবেটিসের ঝুঁকি
শরীরের খেয়াল রাখতে ফলের গুরুত্ব অনেক। ভেতর থেকে শরীরকে সুস্থ রাখতে মৌসুমি ফল খুব উপকারি। নানা ধরনের স্বাস্থ্যকর উপাদানে সমৃদ্ধ ফল শরীর সুস্থ রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ওজন কমানোর চেষ্টা যারা করছেন, তাদের প্রতিদিনের খাদ্যতালিকায় ফল রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা। ফলে থাকা ফাইবার হজম ক্ষমতা বাড়ায়। শরীরের মেদ জমতে দেয় না। ফলের রয়েছে বহুমুখী গু...
চট্টগ্রামের মিরসরাইয়ে মিলছে না ইলিশ সাগর ও নদীতে, দেড় হাজার জেলেদের দুর্দিন
চট্টগ্রামের মিরসরাইয়ের দেড় হাজার জেলে পরিবারে দুর্দিন চলছে। দেশের চারটি ইলিশ প্রজনন ক্ষেত্রের একটি এখানকার বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল (হাইতকান্দি-শাহেরখালী) এলাকায় হলেও ভরা মৌসুমেও মিলছে না আশানুরূপ ইলিশ। সাগর ও নদীতে ইলিশ মিলছে না, জেলেদের দুর্দিনসম্প্রতি সরেজমিনে শাহেরখালী ও ডোমখালী জেলেঘাট এলাকায় গিয়ে দেখা যায়, দুপুরের পর থেকে দূর-দূরান্ত থেক...
এখনো বিক্রি হচ্ছে না সরকারের বেঁধে দেওয়া দামে ডিম, পেঁয়াজ ও আলু
বাজার লাগাম টানতে তিনটি পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য বেঁধে দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার দেশি পেঁয়াজ, ডিম ও আলু—এই তিন পণ্যের দাম ঠিক করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। যদিও গতকাল শুক্রবার সকালে ঢাকার কারওয়ান বাজার, মোহাম্মদপুরের টাউন হল এবং রায়েরবাজার—এই তিন কাঁচাবাজারের কোনোটিতেই সরকার নির্ধারিত দামে পণ্য তিনটি বিক্রি হতে দেখা যায়নি। দুজন প্রতিবেদক এই তিন...
মেক্সিকান কংগ্রেসে এলাহিকাণ্ড উপস্থাপিত ‘এলিয়েন মৃতদেহ’ নিয়ে
মেক্সিকোর কংগ্রেসে উপস্থাপিত হয়েছে ভিনগ্রহীর (এলিয়েন) মৃতদেহ। এ নিয়ে মামলা গড়িয়েছে অনেক দূর। ঘটনায় হয়েছে শুনানিও। মঙ্গলবার দেশটির কংগ্রেসে এই শুনানি হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুনানিতে মেক্সিকোর সাংবাদিক ও স্বঘোষিত-ইউএফও বিশেষজ্ঞ জেইমি মাউসান দেশটির কংগ্রেসে আইনপ্রণেতাদের সামনে দুটি ছোট ‘দেহাবশেষ’ উপস্থাপন করেন। মমি করা এই দেহাবশেষের প্রত্...
ওমরাহ যাত্রীদের অনলাইনে আবেদনের উৎসাহ দিচ্ছে সৌদি আরব
বিদেশি ওমরাহ যাত্রীদের অনলাইনে আবেদনের উৎসাহ দিচ্ছে সৌদি আরব। দেশটির সরকারি অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক’ ব্যবহারের মাধ্যমে ওমরাহ বুকিং নিশ্চিত করতে বলা হয়। তাই ‘নুসুক’ প্ল্যাটফর্মে নানা সুযোগ-সুবিধা অন্তর্ভুক্তির পাশাপাশি তা সবার ব্যবহারের উপযোগী করা হয়। এর মাধ্যমে সৌদি আরবে প্রবেশ ভিসাপ্রাপ্তি, মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের নিকটস্থ হোটেলের তালি...
ডায়াবেটিসের ঝুঁকি কমে যেসব অভ্যাসে
অনেকেই মনে করে থাকেন বেশি মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়। কিন্তু এই ধারণা সঠিক নয়। ডায়াবেটিস ধরা পড়লে চিকিৎসকেরা মিষ্টি খেতে বারণ করেন। কারণ অত্যধিক মিষ্টি খাওয়ার প্রবণতা রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। যদিও ডায়াবেটিস একটি বংশগত রোগ তবুও প্রতিদিনের কিছু অভ্যাসের কারণে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। ডায়াবেটিস রোগের ঝুঁকি এড়াতে কোন কোন অভ্যাসের পরিবর্তন...
লবঙ্গ খাওয়ার উপকারিতা ও ব্যবহারের নিয়ম
খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি লবঙ্গের আরো একটা গুণ রয়েছে। সেটা স্বাস্থ্যের জন্য। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ২টি লবঙ্গ খেলে শরীর অনেক ভালো থাকে। ঠাণ্ডা, গলা ব্যথা থেকে শুরু করে দাঁতের ব্যথাসহ অনেক সমস্যাই কমিয়ে দিতে পারে লবঙ্গ তেল। এ ছাড়া এটি বিভিন্ন রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে। কারণ এর বেশ কিছু উপাদান বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ভাইরাসের আক্রমণ আটক...
জলবায়ু তহবিলের প্রায় ৪ কোটি টাকায় চট্টগ্রামের প্রথম বোটানিক্যাল গার্ডেন ধ্বংসের পথে
কক্সবাজার শহর থেকে ৩৮ কিলোমিটার দূরে রামু উপজেলার রাজারকুল বনাঞ্চল। জলবায়ু তহবিলের প্রায় ৪ কোটি টাকায় বনাঞ্চলের ৬৫ একর জায়গায় ২০১৩ সালে গড়ে তোলা হয়েছিল দক্ষিণ চট্টগ্রামের প্রথম বোটানিক্যাল গার্ডেন (উদ্ভিদ উদ্যান)। শুরুর কয়েক বছর দর্শনার্থীদের পদচারণে উদ্যানটি মুখর থাকলেও কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় থেকে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে ঠেকেছে এটি। পুর...
বিয়ের দিন–তারিখ চূড়ান্ত অভিনেত্রী পরিণীতির
অভিনেত্রী পরিণীতি চোপড়া আর রাজনীতিবিদ রাঘব চাড্ডা এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। ২৪ সেপ্টেম্বর তাঁদের চার হাত এক হবে। বিটাউনের চর্চিত এই হবু দম্পতির বিয়েকে ঘিরে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। পরিণীতি আর রাঘবের বিয়ের কার্ড আগেই ছাপা হয়ে গেছে। আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব আর পরিণীতির বিয়ের আচার-অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ইন্ডিয়া টুডের র...
১৬ সেপ্টেম্বর থেকে তারুণ্যের রোডমার্চ কর্মসূচি ঘোষণা বিএনপির
দেশের দুই বিভাগে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে তারুণ্যের রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু। এসময় তিনি অভিযোগ করেন, ‘রাত পর্যন্ত কোর্ট চলে। বিচারহীনত...
এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান
এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে সুপার ফোর পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছে টুর্নামেন্টের দুই আয়োজক দেশ। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বৃষ্টির কার...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১৩১ জন। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষা ১৬ সেপ্টেম্বর শুরু হবে। প্রতিদিন ২২ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। রাজধানীর ধানমন্ড...
মশার কয়েলের ধোঁয়ায় সৃষ্ট সমস্যা
মশার কামড় থেকে বিভিন্ন রকমের রোগ হতে পারে। তাই মশা তাড়ানোর জন্য অনেকেই কয়েল ব্যবহার করেন। ম্যালেরিয়া, ডেঙ্গু, টুলারোমিয়া, জাপানিজ এনকেফেলাইটিস, বার্মা ফরেস্ট ফিভারের মতো রোগের আশঙ্কা বেড়ে যায় মশার কামড়ে। মশার কামড় থেকে যে রোগগুলো হয় তার ধারণা আমাদের থাকলেও, মশার কয়েল থেকে কী কী ক্ষতি হতে পারে, তা অনেকেই জানেন না। সাম্প্রতিক একটি গবেষণা থেকে জানা গে...
১২ ঘণ্টা পার হয়ে গেলেও কৃষি মার্কেটের আগুন নির্বাপণ হয়নি
রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত কৃষি মার্কেটে আগুনের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার ভোররাত ৩টা ৪৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এর প্রায় ১২ ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নির্বাপণ হয়নি। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে মোহাম্মদপুরের আকাশ। মার্কেটের ভেতরে প্রবেশ করছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। ফায়ার সার্ভিসসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহি...






























