মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০১:০২:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

১২ ঘণ্টা পার হয়ে গেলেও কৃ‌ষি মা‌র্কেটের আগুন নির্বাপণ হয়নি

১২ ঘণ্টা পার হয়ে গেলেও কৃ‌ষি মা‌র্কেটের আগুন নির্বাপণ হয়নি

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত কৃ‌ষি মা‌র্কেটে আগুনের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার ভোররাত ৩টা ৪৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এর প্রায় ১২ ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নির্বাপণ হয়নি। ধোঁয়ায় আচ্ছন্ন হ‌য়ে আছে মোহাম্মদপু‌রের আকাশ।

মা‌র্কেটের ভেত‌রে প্রবেশ ক‌রছে বর্ডার গার্ড বাংলা‌দেশের (‌বি‌জি‌বি) এক‌টি দল। ফায়ার সা‌র্ভিসসহ বি‌ভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বা‌হি‌নী আগুন নিয়ন্ত্রণে কাজ কর‌ে যাচ্ছে। এরই ম‌ধ্যে আগুনের সর্বশেষ পরিস্থিতি প‌রীক্ষা কর‌তে মা‌র্কেট‌টির ভেত‌রে প্রবেশ ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলা‌দেশের (‌বি‌জি‌বি) এক‌টি দল।


আজ বৃহস্প‌তিবার বিকেল ৩টা ১৫ মি‌নি‌টে বি‌জি‌বির দল‌টি মা‌র্কেটের ভেত‌রে প্রবেশ ক‌রে। পু‌ড়ে যাওয়া মা‌র্কেট‌টির ভেত‌রে পর্যবেক্ষণ শে‌ষে আগু‌নের তথ‌্য জানা‌তে পার‌বেন ব‌লে জানায় বর্ডার গার্ড বাংলা‌দেশ।

এর আগে বৃহস্পতিবার রাত ৩টা ৪৩ মিনিটে মার্কেটে আগুনের সূত্রপাত হয়। এর ৯ মিনিট পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে সেখানে ১৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।