সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩২:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১৩১ জন। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষা ১৬ সেপ্টেম্বর শুরু হবে। 

প্রতিদিন ২২ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ সঙ্গে আনতে হবে।

মৌখিক পরীক্ষার কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।