মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০৭:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ তারুণ্যের রোডমার্চ কর্মসূচি বিএনপির

আজ তারুণ্যের রোডমার্চ কর্মসূচি বিএনপির

মাঠ পর্যায়ে জনগণের দ্বারপ্রান্তে যাচ্ছে বিএনপি। সরকারের চূড়ান্ত আন্দোলনের কিছুমাত্র আগে তৃণমূল রোডমার্চ করবে দলটি। একে কেন্দ্র করে অনেকেই মহানগর ও জেলায় থেকে যাচ্ছেন।

ভোটের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) থেকে তারুণ্যের রোডমার্চ কর্মসূচি পালন করবে দলটি। দেশের বিভিন্ন স্থানে এই রোডমার্চ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।


এর আগে গত ১৩ সেপ্টেম্বর এ কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। বিএনপি জানিয়েছে, আজ ১৬ সেপ্টেম্বর রংপুর, সৈয়দপুরের দশ মাইল ও দিনাজপুরে, ১৭ সেপ্টেম্বর বগুড়া, সান্তাহার, নওগাঁ ও রাজশাহী, ২১ সেপ্টেম্বর ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট, ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ, যশোর, নোয়াপাড়া ও খুলনায় এবং ৩০ সেপ্টেম্বর কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রাম রোডমার্চ হবে।

সরকার পতনের এক দফা দাবিতে নতুন এই রোডমার্চ কর্মসূচি আজ ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে সৈয়দপুর-দশমাইল হয়ে দিনাজপুর পর্যন্ত যাবে। আগামীকাল ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত যাবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই রোডমার্চে পরবর্তী ধাপের কর্মসূচি পরে ঘোষিত হবে।


বিএনপির রোডমার্চ কর্মসূচি
রংপুর, সৈয়দপুরের দশ মাইল ও দিনাজপুর- ১৬ সেপ্টেম্বর;
বগুড়া, সান্তাহার, নওগাঁ ও রাজশাহী: ১৭ সেপ্টেম্বর;
ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট: ২১ সেপ্টেম্বর;
ঝিনাইদহ, যশোর, নোয়াপাড়া ও খুলনা: ২৬ সেপ্টেম্বর;
কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রাম: ৩০ সেপ্টেম্বর।