সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫০:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঘুম ভাঙার পর মাথাব্যথায় হলে যা করণীয়

ঘুম ভাঙার পর মাথাব্যথায় হলে যা করণীয়

সকালে ঘুম ভাঙার পরপরই মাথাব্যথা। আর এই মাথাব্যথার কারণে অনেকে অতিরিক্ত ঘুমিয়ে নেন। এমনটি করা উচিত নয়। কারণ মাথাব্যথা চাপা দিতে এই ঘুম আপনার শরীর আরও দুর্বল করে দেয়। 


আদা চা
তীব্র মাথা ব্যথায় কষ্ট পেলে দ্রুত এককাল আদা চা বানিয়ে তাতে চুমুক দিন। এতে মাথা ব্যথা কমে যাবে সহজেই। এমনটা প্রমাণও মিলেছে ২০১৩ সালের একটি গবেষণায়। কেবল আদা চা-ই নয়, মধু-তুলসীর চা খেলেও সমান উপকার পাবেন। তাই সকালে মাথা ব্যথা দূর করার জন্য এ জাতীয় চায়ের ওপর আস্থা রাখতেই পারেন।

গরম সেঁক দিতে পারেন
সকালে ঘুম ভাঙার পরপরই যদি মাথা খুব বেশি ব্যথা করে তবে গরম সেঁক নিন। এতে সেই অংশে রক্ত চলাচল বৃদ্ধি পাবে। সেই-সঙ্গে ব্রেন মাসল রিল্যাক্স হওয়ারও সুযোগ পাবে। তবে প্রচন্ড গরম পানি ব্যবহার করবেন না। 


ব্যায়াম
নিয়মিত এক্সারসাইজ করার অনেক উপকারিতা। এর মধ্যে একটি হলো এটি মাথা ব্যথা দূর করতে কাজ করে। এক্সারসাইজের ফলে পুরো শরীরের পাশাপাশি মস্তিষ্কেও রক্তপ্রবাহ বাড়ে। এ কারণে মাথা ব্যথার প্রকোপ কমে আসে খুব সহজেই। যাদের সকালে ঘুম ভাঙার পরেই মাথা ব্যথা শুরু হয় তারা প্রতিদিন আধা ঘণ্টা সময় নিয়ে ব্যায়াম করবেন। 

ম্যাসাজ
মাথা ব্যথা দূর করার অন্যতম ঘরোয়া উপায় হতে পারে ম্যাসাজ। ব্যথা কমাতে চাইলে নির্দিষ্ট অংশে মিনিট দশেক ম্যাসাজ করুন। এতে মস্তিষ্কে রক্তপ্রবাহ বৃদ্ধি পায়।