বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৬:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আল-হিলালের নেইমারের অভিষেক ম্যাচে গোল উৎসব

আল-হিলালের নেইমারের অভিষেক ম্যাচে গোল উৎসব

গত মৌসুম শেষে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলীয় তারকা নেইমার। ইনজুরির কারণে দলটির জার্সিতে এতোদিন মাঠে নামতে পারেননি তিনি। অবশেষে শুক্রবার রাতে আল-হিলালের হয়ে মাঠে নেমেছেন নেইমার। তার অভিষেকের দিনে গোল উৎসব করেছে দলটি।

ঘরের মাঠ প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে আল-রিয়াদকে ৬-১ গোলে হারিয়েছে আল-হিলাল। দল বড় জয় পেলেও গোল পাননি নেইমার। তবে সতীর্থকে দিয়ে একটি গোল করিয়েছেন তিনি। ম্যাচের ৬৪তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন নেইমার।


তখন আল-হিলাল এগিয়ে ছিল ২-০ ব্যবধানে। নেইমার মাঠ নামায় ম্যাচের গতি আরো বাড়ে। এরপর আধা ঘণ্টায় চারটি গোল আদায় করে নেয় তারা। ম্যাচের ৮৩তম মিনিটে স্বদেশী ম্যালকমকে দিয়ে গোল করান নেইমার।

ম্যাচের শেষ মুহূর্তে একটি গোল শোধ করে আল-রিয়াদ, যা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। এই জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এলো আল-হিলাল। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল-ইত্তিহাদ।