বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৫:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান

এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান

এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে সুপার ফোর পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছে টুর্নামেন্টের দুই আয়োজক দেশ। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচটি শুরু করা সম্ভব হয়নি। ৫ ওভার কমিয়ে ৪৫ ওভারে নামিয়ে আনা হয়েছে ম্যাচটি। পাকিস্তানের একাদশে এসেছে পাঁচটি পরিবর্তন। ভারতের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে খেলেছিলেন ইমাম উল হক, হারিস রউফ, নাসিম শাহ, ফাহিম আশরাফ ও আঘা সালমান। আজ লঙ্কানদের বিপক্ষে খেলছেন না তারা। 


এই পাঁচজনের জায়গায় একাদশে ঢুকেছেন আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও জামান খান। পাকিস্তান একাদশ : আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও জামান খান।  

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, প্রমোদ মাদুশান ও মাথিশা পাথিরানা।