বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ১০:২৮:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

মর্মান্তিক নির্যাতনের পরও যাদের ক্ষমা করেছিলেন মহানবী (সঃ)

মর্মান্তিক নির্যাতনের পরও যাদের ক্ষমা করেছিলেন মহানবী (সঃ)

অহুদের ময়দানে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল এবং মুসলমানরা বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। দিনটি অবশ্যই মহানবী (সা.)-এর জীবনে এবং ইসলামের ইতিহাসে খুব কষ্টের দিন। কিন্তু রাসুলুল্লাহ (সা.)-এর দৃষ্টিতে তাঁর জীবনে এই দিনের চেয়েও বেশি কষ্টের দিন ছিল। সে বিষয়ে হাদিসে এসেছে, তায়েফ সফর বিষয়ে আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি একদিন রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করেন, ‘অহুদের দিনের চেয়ে কি বেশি কষ্টের দিন আপনার জীবনে এসেছিল? জবাবে তিনি বলেন, হ্যাঁ।

তোমার জাতির কাছ থেকে যে কষ্ট পেয়েছি তার চেয়ে সেটি বেশি কষ্টদায়ক ছিল। আর তা ছিল আকাবার (তায়েফের) দিনের আঘাত। যেদিন আমি (তায়েফের নেতা) ইবনু আবদে ইয়ালিল বিন আবদে কুলালের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলাম। কিন্তু সে তাতে সাড়া দেয়নি। তখন দুঃখ ভারাক্রান্ত মনে ফিরে আসার পথে কারনুস সাআলিব (কারনুল মানাজিল) নামক স্থানে পৌঁছার পর কিছুটা স্বস্তি পেলাম।


ওপরের দিকে মাথা তুলে দেখলাম একখণ্ড মেঘ আমাকে ছায়া করে আছে। অতঃপর ভালোভাবে লক্ষ্য করলে সেখানে জিবরাইলকে দেখলাম। তিনি আমাকে সম্বোধন করে বলেন, আপনি আপনার জাতির কাছে যে দাওয়াত দিয়েছেন এবং জবাবে তারা যা বলেছে, মহান আল্লাহ সবই শুনেছেন। এক্ষণে তিনি আপনার কাছে ‘মালাকুল জিবাল’ (পাহাড়ের নিয়ন্ত্রক) ফেরেশতা পাঠিয়েছেন। 


ওই লোকদের ব্যাপারে তাকে আপনি যা খুশি নির্দেশ দিতে পারেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, অতঃপর মালাকুল জিবাল আমাকে সালাম দিয়ে বলেন, হে মুহাম্মদ, আল্লাহ আপনার জাতির কথা শুনেছেন। আমি মালাকুল জিবাল। আপনার পালনকর্তা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, যাতে আপনি আমাকে যা খুশি নির্দেশ দিতে পারেন। আপনি চাইলে আমি ‘আখশাবাইন’ (মক্কার আবু কুবায়েস ও কুআইকাআন) পাহাড় দুটিকে তাদের ওপর চাপিয়ে দেব। 

জবাবে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘বরং আমি আশা করি, আল্লাহ তাদের ঔরসে এমন সন্তান জন্ম দেবেন, যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তাঁর সঙ্গে কাউকে শরিক করবে না।’ (বুখারি, হাদিস : ৩২৩১) ক্ষমা ও সহিষ্ণুতার কী অনুপম দৃষ্টান্ত! রাসুলুল্লাহ (সা.) মর্মান্তিক নির্যাতনের শিকার হয়েও তায়েফবাসীকে ক্ষমা করে দেন। ফেরেশতার সাহায্য পেয়েও তিনি তাদের ওপর প্রতিশোধ গ্রহণ করেননি। আমরা কি আমাদের জীবনে এ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি না?