মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৭:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রায় ৪ হাজার কোটি টাকা জরিমানা করল টিকটককে ইইউ

প্রায় ৪ হাজার কোটি টাকা জরিমানা করল টিকটককে ইইউ

শিশুদের নিরাপত্তাসংক্রান্ত সুরক্ষা দিতে ব্যর্থতা হওয়ায় চীনা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটককে ৩৪ কোটি ৫০ লাখ ইউরো (প্রায় চার হাজার কোটি টাকা) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থা ডেটা প্রটেকশন কমিশন (ডিপিসি)। শুক্রবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা ডিপিসি। তারা সাধারণ মানুষের তথ্যের গোপনীয়তার বিষয়টি নিশ্চিত করতে কোনো প্রতিষ্ঠান ইউরোপীয় ইউনিয়নের কঠোর নীতিমালা (জিডিপিআর) মেনে চলছে কি না, তা দেখভালে বড় ভূমিকা পালন করে এই সংস্থাটি।


ডিপিসি বিবৃতিতে জানিয়েছে, দুই বছর ধরে তদন্ত করে তারা টিকটকের ব্যর্থতার বিষয়টি সামনে এনেছে। তদন্তে দেখা গেছে যে কিশোর ব্যবহারকারীদের জন্য সাইন-আপের পর স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্টগুলো সবার কাছে চলে যায়। ফলে যে কেউ তাদের ভিডিও দেখতে এবং মন্তব্য করতে পারে। 


সেই ডিফল্ট সেটিংস ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্যও ঝুঁকি তৈরি করেছে। টিকটক নিয়ে ডিপিসি তদন্ত শুরু করেছিল ২০২১ সালের সেপ্টেম্বরে। টিকটকের বিভিন্ন সেটিংস ও ১৮ বছরের কম বয়সীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও তা ব্যবহারের ক্ষেত্রে জিডিপিআর মেনে চলা হচ্ছে কি না তা, সে সময় থেকে খতিয়ে দেখা হয়েছে। 

তাতে দেখা গেছে, কম বয়সীদের ঝুঁকির বিষয়টি যথাযথভাবে মূল্যায়ন করেনি টিকটক। এ ছাড়া টিকটকে শিশুদের অ্যাকাউন্টগুলো তাদের বাবা–মা বা অভিভাবকের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করার একটি ব্যবস্থার সমালোচনা করেছে ডিপিসি।