দেশের দুই বিভাগে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে তারুণ্যের রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু। এসময় তিনি অভিযোগ করেন, ‘রাত পর্যন্ত কোর্ট চলে। বিচারহীনতার সংস্কৃতি চলছে। তাই আজ আমরা তিন সংগঠন রাজপথে কর্মসূচি নিয়ে মাঠে নামছি।’
‘রাতে ভোট দিয়ে সরকার গঠন করা হয়েছে। বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে নিশিরাতের সরকার। তিনি বলেন, তারেক রহমানসহ ৫০ লাখ নেতার বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে নির্যাতন করছে এই সরকার। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজকে উন্নত চিকিৎসা পাচ্ছেন না। তিনি হাসপাতালে ভর্তি আছেন’
- সুলতান সালাহ উদ্দিন টুকু
সভাপতি, যুবদল







