সর্বশেষ সংবাদ — পাতা ৪৩৩
নলচিরা ঘাটে অতিরিক্ত যাত্রীবহন: ২ স্পিডবোট চালককে জরিমানা
নোয়াখালীর হাতিয়ার নলচিরা ঘাটে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত দুইটি স্পিডবোটকে অতিরিক্ত যাত্রীবহনের অভিযোগে জরিমানা করেছেন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আরোপ করেন। অভিযানের সময় দুটি স্পিডবোট চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী নিয়ে নলচিরা ঘাটে পৌ...
গাইবান্ধায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্দোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে আজ গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। " প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ ডিসেম্বর বুধবার দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, বর্ণাঢ্য র্র্য...
নারায়ণগঞ্জে বহুল আলোচিত এআইইউবি শিক্ষার্থী সীমান্তের ঘাতক ছিনতাইকারী গ্রেফতার
নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী ওয়াজেদ সীমান্তকে (২০) হত্যার ঘটনায় ঘাতক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার ওই ছিনতাইকারীর নাম অনিক (২৮) বলে জানা গেছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুম...
পূর্বাচলের লেক থেকে কলেজছাত্রীর বন্ধুর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট সড়ক এলাকার লেক থেকে কলেজছাত্রী সুজানার মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টা পর কাব্য নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকায় পূর্বাচল উপশহরের ২নং সেক্টরের ৪নং সেতুর নিচে লেক থেকে কাব্যের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণ...
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে জুবায়েরপন্থীদের বিক্ষোভ
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে জুবায়েরপন্থীদের বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন তারা। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার মুলাইদের পল্লী বিদ্যুৎ এলাকায় এই অবরোধ সৃষ্টি হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রীপুর থানার ওসি খন্দকার জয়...
জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করবে সরকার
ঢাকা প্রেস নিউজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১৮ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে 'জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর' প্রতিষ্ঠার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের একটি সভা অনুষ্ঠিত হয়। এ তথ্য জানানো হয় মন্ত্রণালয়...
উত্তরা ও তুরাগ এলাকায় অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
ঢাকা প্রেস নিউজ বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর প্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে।...
কাকরাইল মসজিদ ও ঢামেক এলাকায় নিরাপত্তা জোরদার
ঢাকা প্রেস নিউজ টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের পর কাকরাইল মসজিদ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করেছে পুলিশ ও র্যাব। এ ছাড়া ঘটনাস্থলে সকাল থেকে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানিয়েছেন, কাকরাইল মসজিদ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত...
এশীয় উন্নয়ন ব্যাকের (এডিবি) সঙ্গে চুক্তি সম্পন্ন, ৬০ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
ঢাকা প্রেস নিউজ বাংলাদেশ সরকার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর সঙ্গে একটি বড় ঋণচুক্তি সম্পন্ন করেছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ৬০ কোটি ডলার ঋণ পাচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ২০০ কোটি টাকার সমান (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) 'স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ...
বিদেশি ঋণের সুদে করছাড়ের মেয়াদ শেষ হতে চলেছে, উদ্বিগ্ন ব্যবসায়ীরা
ঢাকা প্রেস নিউজ এই মাসের শেষেই শেষ হতে যাচ্ছে বিদেশি উৎস থেকে নেওয়া ঋণের সুদ পরিশোধে ২০ শতাংশ করছাড়ের বিশেষ সুবিধার মেয়াদ। আগামী বছরের জানুয়ারি থেকে এ সুবিধা না পাওয়ার ফলে বিদেশি ঋণ নেওয়া ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে বার্ষিক প্রায় দেড় হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ গুণতে হবে। এ পরিস্থিতি ব্যবসায়ীদের জন্য আগামীতে বড় চ্যালেঞ্জের সৃষ্টি করবে। জ...
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়
বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সময়টা ভালো যাচ্ছিল না। ভারত, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে টানা সিরিজ হারের পর টাইগাররা ক্যারিবিয়ান মাটিতে পৌঁছেছিল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। সেখানে দুই টেস্টের সিরিজ ড্র হওয়ার পর ওয়ানডেতে হোয়াইটওয়াশের লজ্জায়ও পুড়তে হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত, মধুর প্রতিশোধের সুযোগ এনে দেয় টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের সিরিজের প...
বৃষ্টি বাধায় ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ড্র
ব্রিসবেনে ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ে তৃতীয় টেস্ট জমে উঠলেও খারাপ আবহাওয়ার কারণে ম্যাচটি ড্রতে শেষ হয়। ভারতের বোলাররা পঞ্চম দিনে দারুণ পারফর্ম করলেও বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। শেষদিনে ভারতের সামনে ২৭৫ রানের লক্ষ্য ছিল, তবে আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায়। সিরিজের ফল এখন ১-১, পরবর্তী টেস্ট মেলবোর্নে। বুধবার (১৮ ডিসেম্বর) ভারত নিজেদের দ্বিতীয় ইন...
বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে দিলো সহজ লক্ষ্য
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করার সুযোগ পেয়ে ১৩০ রানের সহজ লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের সামনে রাখে টাইগাররা। বুধবার (১৮ ডিসেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নামলেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার লিটন মাত্র ৩ রান করে সাজঘরে ফিরলে, তানজিদ তামিমও ৪ বলে ২ রান করে তাকে সঙ্গ দেন। তবে স...
এবার মওলানা ভাসানী নিয়ে সিনেমা, কে হচ্ছেন নায়ক?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কিংবদন্তি নাম মওলানা আবদুল হামিদ খান ভাসানী, যিনি মওলানা ভাসানী হিসেবে পরিচিত। এবার তাঁর জীবনী অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে একটি সিনেমা, যার নাম হবে ‘ভাসানী’। সিনেমাটি পরিচালনা করবেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। ১৯৭৬ সালের ১৬ মে, ফারাক্কা বাঁধের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মওলানা ভাসানী একটি বিশাল মিছিলের আয়োজন...
ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের আগেই ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। একইসঙ্গে ব্রাজিলের জন্যও একই নীতি প্রয়োগ করার ইঙ্গিত দিয়েছেন তিনি। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ট্রাম্প ফ্লোরিডার মার-এ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, যদি কোনো দে...
লেবানন থেকে আরও ৯৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন
ঢাকা প্রেস নিউজ যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে সম্পূর্ণ সরকারি ব্যয়ে দেশে ফিরেছেন আরও ৯৪ জন বাংলাদেশি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১১টায় ইকে-৫৮৪ ফ্লাইটে তারা দেশে পৌঁছান। এ তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা...
বিএনপিকে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানালো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
ঢাকা প্রেস নিউজ বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনগুলোকে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৫ ডিসেম্বর চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ ও সংহতি সমাবেশে চ...
পঞ্চগড়ে তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে
উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ে চলমান মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ছয় দিন ধরে এ অঞ্চলে শীতের প্রকোপ দেখা যাচ্ছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ভোর থেকে এই অঞ্চলে শীতের তীব্রতা থাকলেও দিনের বেলা তা কিছুটা কমে আসে। সরেজমিনে ঘুরে দে...






























