সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৩:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-

 

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের আগেই ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। একইসঙ্গে ব্রাজিলের জন্যও একই নীতি প্রয়োগ করার ইঙ্গিত দিয়েছেন তিনি।
 

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ট্রাম্প ফ্লোরিডার মার-এ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, যদি কোনো দেশ যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে, তাহলে যুক্তরাষ্ট্রও সেই দেশের পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করবে।
 

ভারত ও ব্রাজিলের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, "তারা আমেরিকান পণ্যের ওপর প্রায় সবক্ষেত্রেই অধিক শুল্ক আরোপ করে। অথচ আমরা তাদের পণ্যের ওপর তেমন কোনো শুল্ক আরোপ করিনি। তবে এখন থেকে বাণিজ্যে স্বচ্ছতা থাকতে হবে। ভারত যদি মার্কিন পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে, তাহলে আমেরিকাও একইভাবে তাদের পণ্যের ওপর শুল্ক চাপাবে।"
 

এর আগে, হবু বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিকও একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, নতুন প্রশাসনের নীতিতে পারস্পরিক সুবিধার গুরুত্ব থাকবে। আপনারা আমাদের সঙ্গে যেমন আচরণ করবেন, আমরাও তেমনই প্রত্যুত্তর দেব।
 

গত ৫ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরেছেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেননি, আগামী ২০ জানুয়ারি তিনি শপথ গ্রহণ করবেন।