সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৯:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে দিলো সহজ লক্ষ্য

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে দিলো সহজ লক্ষ্য

ঢাকা প্রেস,ক্রীড়া প্রতিবেদক:-

 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করার সুযোগ পেয়ে ১৩০ রানের সহজ লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের সামনে রাখে টাইগাররা।
 

বুধবার (১৮ ডিসেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নামলেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার লিটন মাত্র ৩ রান করে সাজঘরে ফিরলে, তানজিদ তামিমও ৪ বলে ২ রান করে তাকে সঙ্গ দেন। তবে সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা চালান মিরাজ।
 

দুজনই ইনিংস বড় করতে পারেননি। সৌম্য ১১ রানে রান আউট হলে, মিরাজ ২৬ রান করে সৌম্যর পথ অনুসরণ করেন। এরপর রিশাদ ৫ রানে আউট হলে দলীয় ৫২ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।
 

জাকের আলীও ব্যাট হাতে কিছু করতে পারেননি, মাত্র ২১ রান করেন তিনি। ১১ বলে ১১ রান করেন মাহেদী হাসান। শেষদিকে শামীম হোসেন পাটোয়ারী ব্যাট চালিয়ে যান, তানজিম সাকিব ৯ রান এবং শামীম ১৭ বলের ৩৫ রান করে বাংলাদেশের সংগ্রহ ১২৯ রানে পৌঁছে দেন।
 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে গুড়াকেশ মোতি দুটি উইকেট নেন। এছাড়া রোস্টন চেজ, আকিল হোসেন, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাকয় একটি করে উইকেট শিকার করেন।