সর্বশেষ সংবাদ — পাতা ৩৩৪
সীমান্তে ভারত থেকে পাচার হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্তে পাশ্ববর্তী দেশ ভারত হতে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক। এর আগে শুক্রবার (১৪ মার্চ) রাত বারোটার...
হোলি উৎসব উপলক্ষে বন্ধ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা:- ভারতের হোলি উৎসব উপলক্ষে আজ শনিবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামী রোববার থেকে এ কার্যক্রম পুনরায় শুরু হবে। হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, ভারতে আজ হোলি উৎসব উদযাপিত হচ্ছে। দিনটি উপলক্ষে সেখানে...
বেনাপোল বন্দরে আজ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
বেনাপোল (যশোর) প্রতিনিধি:- ভারতে দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ শনিবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান জানান, ভারতের পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ড...
গুলশানে জাতিসংঘ ভবনের উদ্বোধন করলেন আন্তোনিও গুতেরেস
ঢাকা প্রেস নিউজ রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন কার্যালয় ‘ইউএন হাউস’ উদ্বোধন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ শনিবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর জাতিসংঘ কার্যালয় পরিদর্শন করেন গুতেরেস। বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় শ...
পুরুষ ও নারী কারারক্ষী নিয়োগের আবেদন শেষ রোববার
অনলাইন ডেস্ক:- বাংলাদেশ কারা অধিদপ্তরের রাজস্ব খাতে শূন্য পদে (ইউনিফর্ম) জনবল নিয়োগের অনলাইন আবেদন শেষ হচ্ছে আগামীকাল, রোববার। ১৭তম গ্রেডে দুই ক্যাটাগরির ৫০৫টি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। পদ ও যোগ্যতা ১. পুরুষ কারারক্ষী পদসংখ্যা: ৩৭৮ যোগ্যতা: এসএসসি বা সমমানের পাস শারীরিক মানদণ্ড: উচ্চতা: ন্যূনতম ১.৬৭ মিটার ব...
যুক্তরাষ্ট্রে ৪৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা
অনলাইন ডেস্ক:- যুক্তরাষ্ট্র সরকার বিশ্বের ৪৩টি দেশের নাগরিকদের ওপর বিভিন্ন মাত্রার ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা একটি খসড়া তালিকা প্রস্তুত ক...
কালিয়াকৈরে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
গাজীপুর প্রতিনিধি:- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইটভর্তি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ সদস্য। শনিবার সকাল ৮:৪৫ মিনিটের দিকে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের নামা আশুলাই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চ...
আবরার হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্স: রায় রোববার
ঢাকা প্রেস নিউজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় আগামীকাল রোববার ঘোষণা করা হবে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত রোববারের কার্যতালিকায় মামলাটি রায়ে...
ঈদযাত্রার ট্রেনের টিকিট: আজ বিক্রি হবে ২৫ মার্চের টিকিট
ঢাকা প্রেস নিউজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল শুক্রবার। ওইদিন অনলাইনে বিক্রি হয় ২৪ মার্চের টিকিট। সেই ধারাবাহিকতায় আজ (১৫ মার্চ) বিক্রি হবে ২৫ মার্চের টিকিট। বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, এবার ঈদযাত্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা ৩৫,৯৩৫টি। যাত্রীদের সুবিধার্থে শতভাগ...
জামায়াত আমিরের আশ্বাস: আছিয়ার পরিবার পাবে পাকা ঘর
মাগুরা প্রতিনিধি:- মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু আছিয়ার পরিবারের পাশে দাঁড়াতে গেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকাল ১১টার দিকে তিনি আছিয়ার গ্রামের বাড়িতে পৌঁছান। তার সঙ্গে ছিলেন মাগুরা জেলা জামায়াতের আমির এম এ বাকেরসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। সান্ত্বনা দিতে গিয়ে ডা. শফিকুর রহমান শিশুটির...
সোয়া ২ কোটি শিশুকে আজ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে
ঢাকা প্রেস নিউজ আজ সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ২ কোটি ২৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ১ লাখ ২০ হাজার স্থায়ী ইপিআই কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। তবে অসুস্থ শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো যাবে না। শনিবার দুপুর ১২টায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদ...
কবিতা: যুবক তুমি ফিরে এসো
কবিতা: যুবক তুমি ফিরে এসো কবি: আনোয়ারুল কবির বাবলু। যুবক, তুমি কেন করছ মিছিল ধর্ষকের ফাঁসি চাই হে যুবক, মানুষ তুমি ধর্ষক হলে, হুশ কি তোমার নাই? ধর্ষক তুমি নিজেকে মানুষ ভাব, আসলে কি তাই মনোষত্ব হীন পশু তুমি, হিংস্র প্রাণীর মাসতুতো ভাই। অন্ধকার রাস্তায় যখন হেঁটে চলে তোমারই মা অন্য ধর্ষক যদি তারে টেনে হিঁচড়ে নিয়ে যায় কোন এক নির্জনে তখন কি তুম...
ময়মনসিংহে টিসিবির ডিলার দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) র ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ১৫ মার্চ শনিবার জেলা প্রশাসকের কার্যালয় আয়োজিত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মফিদুল আলমের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এই মত বিনিময় সভায়...
নাটোরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানি ও মারামারির অভিযোগে বাবা- ছেলে গ্রেফতার
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:- নাটোরের লালপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি ও মারামারির অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গ্রেফতারকৃত হলেন-মোঃ রিয়াদ (২২), ও তার পিতা পিতা মোঃ মোসলেম, সাং শ্বালেশ্বর, গোপালপুর ইউনিয়ন, থানা লালপুর, জেলা নাটোর। শুক্রবার (১৪ মার্চ) দুপুর দুইটার দিকে নাটোর জেলার লালপুর উপজেলার শ্বালে...
চট্টগ্রাম বহুমুখী মানব কল্যাণ পেশাজীবী পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
হোসেন বাবলা ( চট্টগ্রাম):- নগরী ৪০ নং ওয়ার্ডস্থ পতেঙ্গা কমিউনিটি সেন্টারের ১৪ মার্চ শুক্রবার বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, (বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির উপদেষ্টা সদস্য )। চট্টগ্রাম বহুমুখী মানব কল্যাণ পেশাজীবী পরিষদের সভাপতি ম...
নৌবাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থা, চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম):- নগরের দক্ষিণ হালিশহরের নেভী হাসপাতাল গেট এলাকা বাসমতি রেস্টুরেন্টে নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা, চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে ইফতার মাহফিল ১৪ মার্চ, শুক্রবার (১৩ রমজান)সন্ধ্যায় অনুষ্ঠিত । সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ বদিউল আলম (অব:লে:)এর সভাপতিত্বে ও প্যাটি অফিসার মোঃ আলী হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠ...
চালঘাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে ইফতার মাহফিল
মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী):- বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন চারঘাট উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেল সাড়ে চারটায় এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যান ফেডারেশন উপজেলা শাখার সভাপতি এজারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শফিকুল ইসলাম সেক্রেটারি বাংলাদেশ ইসলামিক কল্যাণ ফেডারেশন রা...
চারঘাটে আধা কেজি গাঁজাসহ মাদকসেবনকারী ৭জন গ্রেফতার
মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী):- রাজশাহীর চারঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এলাকা থেকে গাঁজা,হিরোইনসহ সাতজন মাদক সেবনকারীদের গ্রেফতার করেছে থানা পুলিশ। পৃথক পৃথকভাবে দুটি মাদক মামলা এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের মোহননগর গ্রামে অভিযান চালিয়ে তার বসত বাড়ির আঙ্গিনায় গাঁজা বিক্রয়ের জন্য আবস্থান ক...






























