রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৮:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

জামায়াত আমিরের আশ্বাস: আছিয়ার পরিবার পাবে পাকা ঘর

জামায়াত আমিরের আশ্বাস: আছিয়ার পরিবার পাবে পাকা ঘর

মাগুরা প্রতিনিধি:-

 

মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু আছিয়ার পরিবারের পাশে দাঁড়াতে গেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
 

শনিবার সকাল ১১টার দিকে তিনি আছিয়ার গ্রামের বাড়িতে পৌঁছান। তার সঙ্গে ছিলেন মাগুরা জেলা জামায়াতের আমির এম এ বাকেরসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
 

সান্ত্বনা দিতে গিয়ে ডা. শফিকুর রহমান শিশুটির মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
 

এ সময় তিনি ঘোষণা করেন যে, আছিয়ার পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি একটি পাকা ঘর তৈরি করে দেওয়া হবে। জামায়াত সবসময় এই পরিবারের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।
 

ডা. শফিকুর রহমান আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।