রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৮:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দুপুরে বৈঠকে বসবে বিএনপি

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দুপুরে বৈঠকে বসবে বিএনপি

ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। আজ শনিবার দুপুরে, দলটির একটি প্রতিনিধি দল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গুতেরেসের সঙ্গে বৈঠক করবে।
 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুর ১টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য প্রতিনিধিরাও অংশ নেবেন।
 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি ঢাকায় পৌঁছেন।
 

শুক্রবার সকালে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এরপর তারা একই বিমানে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন, যেখানে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন।
 

এ বৈঠকের আগে, আন্তোনিও গুতেরেস পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশের চলমান পরিবর্তন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। গুতেরেস বাংলাদেশে জাতিসংঘের সহযোগিতা এবং রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জাতিসংঘ শান্তি রক্ষায় বাংলাদেশকে দৃঢ় প্রতিশ্রুতি দেওয়ার জন্য ধন্যবাদও জানান।
 

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর, খলিলুর রহমান (প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি) জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা রোহিঙ্গা সংকট সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন। জাতিসংঘের বার্তায় বলা হয়েছে, মহাসচিব এবং বিশেষ প্রতিনিধি রাখাইন রাজ্যের পরিস্থিতি এবং মিয়ানমারে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর আসন্ন উচ্চপর্যায়ের সম্মেলন নিয়ে আলোচনা করেন।