সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৯:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পুরুষ ও নারী কারারক্ষী নিয়োগের আবেদন শেষ রোববার

পুরুষ ও নারী কারারক্ষী নিয়োগের আবেদন শেষ রোববার

অনলাইন ডেস্ক:-

 

বাংলাদেশ কারা অধিদপ্তরের রাজস্ব খাতে শূন্য পদে (ইউনিফর্ম) জনবল নিয়োগের অনলাইন আবেদন শেষ হচ্ছে আগামীকাল, রোববার। ১৭তম গ্রেডে দুই ক্যাটাগরির ৫০৫টি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
 

পদ ও যোগ্যতা

১. পুরুষ কারারক্ষী

  • পদসংখ্যা: ৩৭৮
  • যোগ্যতা: এসএসসি বা সমমানের পাস
  • শারীরিক মানদণ্ড:
    • উচ্চতা: ন্যূনতম ১.৬৭ মিটার
    • বুকের মাপ: ন্যূনতম ৮১.২৮ সেন্টিমিটার
    • ওজন: ন্যূনতম ৫২ কেজি
    • বৈবাহিক অবস্থা: অবশ্যই অবিবাহিত হতে হবে
  • বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
     

২. নারী কারারক্ষী

  • পদসংখ্যা: ১২৭
  • যোগ্যতা: এসএসসি বা সমমানের পাস
  • শারীরিক মানদণ্ড:
    • উচ্চতা: ন্যূনতম ১.৫৭ মিটার
    • বুকের মাপ: ন্যূনতম ৭৬.৮১ সেন্টিমিটার
    • ওজন: ন্যূনতম ৪৫ কেজি
    • বৈবাহিক অবস্থা: অবশ্যই অবিবাহিত হতে হবে
  • বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
     

বয়সসীমা

১৬ মার্চ ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২১ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে ফরম পূরণ করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য নির্দিষ্ট লিংকে পাওয়া যাবে।
 

যেকোনো তথ্য ও কারিগরি সহায়তার জন্য টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করা যেতে পারে অথবা টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে ফোন করা যাবে।
 

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের পর ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকা, মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে।
 

আবেদন শেষ হওয়ার সময়

১৬ মার্চ ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।