রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৯:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

জাতিসংঘের মহাসচিবের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক

জাতিসংঘের মহাসচিবের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক

ঢাকা প্রেস নিউজ

 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে একটি গোলটেবিল আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন।
 

শনিবার দুপুরে ঢাকা শহরের একটি হোটেলে এই গোলটেবিল আলোচনা শুরু হয়।
 

রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, সিপিবির রুহিন হোসেন প্রিন্স, এনসিপির নাহিদ ইসলাম এবং এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদসহ আরও অনেক নেতৃবৃন্দ।
 

জাতিসংঘ মহাসচিব সফরের তৃতীয় দিনটি ব্যস্ততার মধ্যে কাটিয়েছেন। সকালে তিনি ঢাকায় অবস্থিত নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শন করেন, যেখানে ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।
 

পরে, আন্তোনিও গুতেরেস এবং শিল্প, গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান যৌথভাবে গুলশানে অবস্থিত 'ইউএন হাউস ইন বাংলাদেশ' উদ্বোধন করেন।
 

সফরের শেষ পর্বে, বিকেল ৫টা ২০ মিনিটে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন।