রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৮:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

নাটোরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানি ও মারামারির  অভিযোগে বাবা- ছেলে গ্রেফতার

নাটোরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানি ও মারামারির  অভিযোগে বাবা- ছেলে গ্রেফতার

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-



নাটোরের লালপুরে  অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি ও মারামারির অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

গ্রেফতারকৃত  হলেন-মোঃ রিয়াদ (২২),  ও তার পিতা পিতা মোঃ মোসলেম, সাং শ্বালেশ্বর, গোপালপুর ইউনিয়ন, থানা লালপুর, জেলা নাটোর। 
 

শুক্রবার (১৪ মার্চ)  দুপুর দুইটার দিকে নাটোর জেলার লালপুর উপজেলার শ্বালেশ্বর গ্রামে এঘটনা ঘটে।
 

জানা যায়, অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে দীর্ঘ ছয়মাস যাবত ওই এলাকার ১। মোঃ শুভ (২০) পিতা রুবেল, ২। রিয়াদ (২২) পিতা মোঃ মসলেম সহ কয়েকজন ওই ছাত্রীকে  যৌন হয়রানী করে আসতেছিল।  এঘটনায় ওই ছাত্রীর পরিবার  বাদি হয়ে লালপুর থানায় অভিযোগ দায়ের করে। এঘটনা তারাবী নামাজ শেষে মেয়ের বাবা নিজ বাড়িতে ফেরার পথে মেয়ের বাবার উপরে হামলা করে মাথা ফাটিয়ে দেয়। পরে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে  রিয়াদ ও তার বাবা মোসলেম কে গ্রেফতার করে লালপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।