রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩০:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

হোলি উৎসব উপলক্ষে বন্ধ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি

হোলি উৎসব উপলক্ষে বন্ধ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা:-

 

ভারতের হোলি উৎসব উপলক্ষে আজ শনিবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামী রোববার থেকে এ কার্যক্রম পুনরায় শুরু হবে।
 

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, ভারতে আজ হোলি উৎসব উদযাপিত হচ্ছে। দিনটি উপলক্ষে সেখানে সরকারি ছুটি থাকায়, ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন যে, তারা এদিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি ও আমদানি কার্যক্রম বন্ধ রাখবেন। তাদের ব্যবসায়ী সংগঠন, হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন একটি পত্রের মাধ্যমে এই সিদ্ধান্ত আমাদের জানিয়ে দিয়েছে।
 

এ কারণে আজ হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে রোববার থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে।
 

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট যেকোনো উৎসব বা সরকারি ছুটির আওতামুক্ত থাকে। তাই বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিকভাবে চলছে।