রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩০:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

ঈদযাত্রার ট্রেনের টিকিট: আজ বিক্রি হবে ২৫ মার্চের টিকিট

ঈদযাত্রার ট্রেনের টিকিট: আজ বিক্রি হবে ২৫ মার্চের টিকিট

ঢাকা প্রেস নিউজ

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল শুক্রবার। ওইদিন অনলাইনে বিক্রি হয় ২৪ মার্চের টিকিট। সেই ধারাবাহিকতায় আজ (১৫ মার্চ) বিক্রি হবে ২৫ মার্চের টিকিট।
 

বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, এবার ঈদযাত্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা ৩৫,৯৩৫টি। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে, তবে বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া টিকিট রিফান্ডযোগ্য নয়।
 

টিকিট বিক্রির সময়সূচি:

  • সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
  • দুপুর ২টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট।
     

ঈদের আগের অন্যান্য দিনের টিকিট বিক্রির তারিখ:

  • ২৬ মার্চের টিকিট – ১৬ মার্চ
  • ২৭ মার্চের টিকিট – ১৭ মার্চ
  • ২৮ মার্চের টিকিট – ১৮ মার্চ
  • ২৯ মার্চের টিকিট – ১৯ মার্চ
  • ৩০ মার্চের টিকিট – ২০ মার্চ
     

চাঁদ দেখার ভিত্তিতে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি হতে পারে। পাশাপাশি যাত্রীদের অনুরোধে ২৫% টিকিট যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে কেনা যাবে। একজন যাত্রী সর্বোচ্চ একবারে ৪টি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।

 

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, ঢাকা থেকে পশ্চিম ও পূর্বাঞ্চলের মোট ৪৩টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি হচ্ছে।

  • গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।
  • দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ২৩টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।
     

এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে যাত্রীরা সহজেই টিকিট সংগ্রহ করতে পারেন।