রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩০:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

কালিয়াকৈরে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

কালিয়াকৈরে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

গাজীপুর প্রতিনিধি:-

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইটভর্তি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ সদস্য।
 

শনিবার সকাল ৮:৪৫ মিনিটের দিকে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের নামা আশুলাই এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
 

নিহতদের মধ্যে সিএনজি চালকের নাম ওবায়দুল ইসলাম (৪২), যার গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলায়। বাকি দুইজনের মধ্যে একজন নারী (৫৫) ও এক বৃদ্ধ পুরুষ (৬২) রয়েছেন, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
 

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সিএনজি চালক ওবায়দুল ইসলাম শ্রীপুরের মাওনা থেকে একজন পুলিশ সদস্যসহ তিনজন যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। পথে নামা আশুলাই এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটভর্তি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ তিনজন প্রাণ হারান।
 

স্থানীয়রা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 

কালিয়াকৈর থানার এসআই কামরুল ইসলাম জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সিএনজি চালকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তবে বাকি দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।