রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩০:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

চট্টগ্রাম বহুমুখী মানব কল্যাণ পেশাজীবী পরিষদের উদ্যোগে অসহায়  মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

চট্টগ্রাম বহুমুখী মানব কল্যাণ পেশাজীবী পরিষদের উদ্যোগে অসহায়  মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

হোসেন বাবলা ( চট্টগ্রাম):-



নগরী ৪০ নং ওয়ার্ডস্থ পতেঙ্গা কমিউনিটি সেন্টারের ১৪ মার্চ শুক্রবার বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, (বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির উপদেষ্টা সদস্য )।


 

চট্টগ্রাম বহুমুখী মানব কল্যাণ পেশাজীবী পরিষদের উদ্যোগে অসহায়  মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 



চট্টগ্রাম বহুমুখী মানব কল্যাণ পেশাজীবী পরিষদের  সভাপতি মোঃ শহীদুল ইসলাম রানার সভাপতিত্বে ও রাকিবুল হাসান টিটু ও জাহেদ আনসারীর যৌথ সঞ্চালনায উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা আলহাজ মোঃ হারুন কোম্পানী, সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ বাহাদুর আকন, মোহাম্মদ কবির খাঁন, সম্মানিত উপদেষ্ঠা,উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা  মোঃ মনির হোসেন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, পতেঙ্গা থানা বিএনপি,মোঃ জসিম উদ্দিন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ রেজাউল করিম -সাবেক সাংগঠনিক সম্পাদক, মোঃ নেছার আহম্মেদ সাবেক সিনিয়র, যুগ্ম-সাধারণ সম্পাদক-৪০নং ওয়ার্ড বিএনপি, জ মোঃ আমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক, ৪০ নং ওয়ার্ড বিএনপি , মুসলিমাবাদ সমাজ সেবা সংস্থার সভাপতি মোঃ কাইয়ুম, নারী নেত্রী আশরাফিয়া রাহী,যুব সংগঠক মোঃ জিহাদ সহ-স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

চট্টগ্রাম বহুমুখী মানব কল্যাণ পেশাজীবী পরিষদের উদ্যোগে অসহায়  মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ  — ছবি ২


 

উক্ত অনুষ্ঠানে প্রায় ৩শতাধিক অসহায় রোজাদার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।


এসময় প্রধান অতিথি ইসরাফিল খসরু বলেন, মানুষের কল্যাণে নিয়োজিত থেকে সত্যিকার অর্থে কাজ করে যাওয়া প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা সবাই ভালোবাসার উপহার নিয়ে গণ মানুষের মাঝে আজীবন বেঁচে থাকতে চাই।