রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৯:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

পলাশে ঘুরতে এসে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

পলাশে ঘুরতে এসে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী জেলা:-

 


নরসিংদীর পলাশে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মো. মিহাদ ইসলাম (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আসাদ (১৭) নামে আরেক কিশোর। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে পলাশ উপজেলার ডাঙ্গা চরকা টেক্সটাইল ফ্যাক্টুরির পাশে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। নিহত মিহাদ মিরপুর ১১ এর পলাশ নগর (পল্লবী) এলাকার শাহজাহান বেপারীর ছেলে।
 

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বিকেলে ঢাকার মিরপুর থেকে মিহাদ ও আসাদসহ চার বন্ধু মিলে নরসিংদীর পলাশে ঘুরতে আসে। এ সময় তারা ডাঙ্গা ইউনিয়নের চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে। গোসলের একপর্যায়ে মিহাদ ও আসাদ গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে অপর দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়।
 

পরে পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। অভিযানের এক ঘণ্টা পর মিহাদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নিখোঁজ কিশোর আসাদের সন্ধান না পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথম দিনের অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস।
 

টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্দিস আলী বলেন, তাদের কেউই সাতার জানতো না। দুজন গভীর পানিতে চলে যাওয়ায় পানিতে ডুবে যায়। ১ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে কিশোর মিহাদের মরদেহ উদ্ধার করা হয়। অপর কিশোর আসাদের কোনো সন্ধান না পেয়ে প্রথম দিনের অভিযান সমাপ্ত করা হয়। শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান করা হবে।
 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, চার বন্ধুই ঢাকা থেকে ঘুরতে এসেছিল। সাতার না জানায় এমন মৃত্যুর ঘটনা ঘটে।