রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৯:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

ঢাকা প্রেস নিউজ

 

পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি মরিয়ম নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। চালের নমুনা পরীক্ষা শেষে এর খালাসের কাজ শুরু করা হয়েছে।
 

শনিবার খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ জানুয়ারি সম্পাদিত গেটু গেটু (জি টু জি) চুক্তির আওতায় পাকিস্তান থেকে এই চাল নিয়ে এমভি মরিয়ম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
 

এর আগে, ৫ মার্চ পাকিস্তান থেকে আরও একটি চালের চালান নিয়ে এমভি সিবি নামক একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পাকিস্তানি পতাকাবাহী এই জাহাজটি বন্দরের জেটিতে ভেড়ে।
 

খাদ্য অধিদপ্তর জানায়, পাকিস্তান থেকে জি টু জি ভিত্তিতে মোট ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানি করা হচ্ছে। এর মধ্যে প্রথম চালান এমভি সিবি জাহাজে এসেছে এবং বাকি চাল শিগগির বন্দরে পৌঁছাবে।
 

শিপিং ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম ইতোমধ্যেই চালু রয়েছে এবং সম্প্রতি প্রথম সরাসরি কনটেইনারবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। পাকিস্তানি পতাকাবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়ানো দেশের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।