সর্বশেষ সংবাদ — পাতা ৩০৯
রাজধানীতে ছাত্রলীগ ও আওয়ামী লীগ অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আরও ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (২১ এপ্রিল) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পরিচালক ও উপ-কমিশনার মুহাম্মদ...
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ২ জন নিহত হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে। রোববার (২০ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সোনারমোড় এবং সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধিনগর পাওয়েল মোড়ে এ দুর্ঘটনা ২টি ঘটে। প্রথম ঘটনায়, সোনারমোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আর...
ঝাউডাঙ্গায় ফাজিল মাদ্রাসায় উপবৃত্তির ফরম পূরণে টাকা আদায়ের অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি:- সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় উপবৃত্তির ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণে ১২০ টাকা করে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। অভিযোগ উঠেছে, দরিদ্র শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তির সুবিধা নিতে গিয়ে নিজেদের অর...
আঃলীগ পরিবার প্রত্যয়নে মামলায় অব্যাহতি, এখন বিএনপির নেতৃত্বে যাওয়ার চেষ্টা
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- বিএনপির নেতৃত্বে থেকেও ‘আওয়ামী লীগ পরিবারের সদস্য’ পরিচয়ে মামলা থেকে অব্যাহতি নিয়েছেন দুই নেতা। মামলার ভয়ে রাজনীতিতে ছিলেন নিষ্ক্রিয়। কিন্তু জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আবারও বিএনপির নেতৃত্ব পেতে মরিয়া হয়ে উঠেছেন ‘আওয়ামী লীগ পরিবারের সদস্য’ পরিচয়দানকারী ওই ‘নেতারা’। কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার ম...
বনশ্রী ও নারায়নগঞ্জে রাজউকের মোবাইল কোর্ট পরিচালিত হয়
মোহাম্মদ তারেক,বিশেষ প্রতিনিধি:- ২০ এপ্রিল, ২০২৫, রবিবার, রাজউক এর জোন ৬ ও জোন ৮ এর আওতাধীন এলাকায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজউক। এ সময় সর্বমোট ৭ লক্ষ টাকা জরিমানা ও ১৬টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিটন সরকার এর নেতৃত্বে রাজউক এর জোন ৬/১ এর আওতাধীন দক্ষিণ বনশ্রী, খিলগাঁও এলাক...
পুঠিয়ার শিলমাড়িয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে দুই শিশুর মৃত্যু
মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী):- রাজশাহীর পুঠিয়ায় মামাতো ফুফাতো দুই বোন বাসার ফ্রিজের বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে রোববার বিকেল ৩ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায় যে, উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া সারপুকুর এলাকার সাইদুর রহমান এর মেয়ে হামিদা খাতুন (৫) ও সোলাইমান এর মেয়ে সাইফা খাতুন (৭) পার্শ্ববর্তী আকবর হোসেন (কুব...
নাটোরের বড়াইগ্রাম গাঁজা সেবনের পর শিশু জুঁই কে পালাক্রমে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে ৫ জন
নাটোর প্রতিনিধি:- ‘১৪ এপ্রিল, পহেলা বৈশাখের দিন গাঁজা সেবন করা আর খারাপ মেয়ে নিয়ে এসে আনন্দ ফূর্তি করার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু টাকা জোগাড় করতে না পারায় একটি আম বাগানে বসে গাঁজা সেবন করে তারা। এ সময় সেখানে আম কুড়াতে গেলে সাত বছর বয়সী শিশু জুঁই। তাকে দেখে তাদের মনে পাশবিকতা জেগে ওঠে। শিশুটিকে ধরে নিয়ে যায় পাশের কলা বাগানে। এরপর সবাই মিলে পালাক...
দুপুরে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে পুলিশি অভিযান, সন্ধ্যায় ঝটিকা মিছিল
যশোর প্রতিনিধি:- যশোরে রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে আজ রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ দলটির কয়েকজন নেতার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে এই অভিযানে কাউকে আটক করা হয়নি। এ ঘটনার পর সন্ধ্যায় শহরের কাঁঠালতলা মোড়ে ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুরাতন কসবা কাঁঠালতলা মোড় থেকে শুরু হয়ে...
“শুরু থেকেই বলেছি, জিতবে ২১ জন—হারবে না কেউ”
বিনোদন প্রতিবেদক:- অভিনয়শিল্পী সংঘের সভাপতি নির্বাচিত হলেন আজাদ আবুল কালাম অভিনয়শিল্পী সংঘের ত্রিবার্ষিক মেয়াদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রখ্যাত অভিনেতা ও নির্দেশক আজাদ আবুল কালাম। নির্বাচনের ফলাফল প্রকাশের পর শিল্পীদের কল্যাণে বহুমুখী পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। অভিনয়কে রাষ্ট্রীয় পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কাজ শুরু করতে চ...
ফ্ল্যাশস্ন্যাপ ও আইপি ৬৮ এবং আইপি ৬৯ ওয়াটারপ্রুফ ফিচার নিয়ে দেশের বাজার মাতাতে টেকনো ক্যামন ৪০ সিরিজ
মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি:- প্রি-অর্ডার পর্বে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার পর টেকনো বহুল প্রতীক্ষিত ক্যামন ৪০ সিরিজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে। এই সিরিজের দুটি মডেল— ক্যামন ৪০ ও ক্যামন ৪০ প্রো। দুটি মডেলই আছে দুর্দান্ত সব ফিচার যা সাধারণত এই দামের ফোনে দুর্লভ। এটি প্রযুক্তিপ্রেমীদের স্মার্টফোন ব্যবহ...
সীতাকুণ্ডের কালুশাহ্ ( রহঃ) মাজার, মাদরাসা,এতিমখানা দখলে নিতে একটি চক্র মরিয়া: তালা ভেঙ্গে বাক্সের টাকা লুট
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- চট্গ্রাম সীতাকুণ্ডের সলিমপুরে ঐতিহ্যবাহি হযরত খাজা কালুশাহ্ ( রহঃ) মাজার,মসজিদ,মাদরাসা এতিমখানা ওয়াক্ফ এষ্টেট ( যার ইসি নং ১৭৭৪৩) এর দানকৃত অর্থ লুটপাট ও ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানটি দখলে নিতে এলাকার একটি চক্র দীর্ঘদিন মরিয়া হয়ে কয়েকদফা হামলা চালায়,তারা মাজার,মসজিদ,এতিমখানার দানবাক্সের তালা ভেঙ্গে টাকাপ...
কিশোরগঞ্জে কালো কাপড় বেঁধে ছাত্রলীগের ঝটিকা মিছিল
কিশোরগঞ্জ প্রতিনিধি:- কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (আজ) ভোরে সদর-পাকুন্দিয়া সীমান্তের পুলেরঘাট এলাকায় এ মিছিল বের হয়। জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে শুরু হওয়া এই মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় ও কালো পতাকা। মিছিলকারীরা মুখে কালো কাপড় বেঁধে হঠাৎ করেই সড়কে নেমে আসে। বিকেল তিন...
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মার্চ/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ ২০এপ্রিল রবিবার সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম সভাপতিত্বে মার্চ/২০২৫ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা...
সংবিধান ও নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি হেফাজতে ইসলামের, ৩ মে মহাসমাবেশের ঘোষণা
সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত ‘বহুত্ববাদ’ মূলনীতি ও নারী বিষয়ক সংস্কার কমিশনের অভিন্ন পারিবারিক ও উত্তরাধিকার আইন প্রণয়নের সুপারিশের বিরোধিতা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দলটি এসব প্রস্তাবকে ইসলামবিরোধী আখ্যা দিয়ে দ্রুত বাতিলের দাবি জানিয়েছে। একইসঙ্গে আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি। রোববার (২০ এপ্র...
হাতিরঝিলে গভীর রাতে গুলিবর্ষণ, যুবদল কর্মী গুলিবিদ্ধ
রাজধানীর হাতিরঝিলে শনিবার গভীর রাতে গুলিবর্ষণের ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত যুবকের নাম আরিফ হোসেন সরদার (৩৫)। তাকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, মগবাজার মোড়লবাড়ির সংলগ্ন হাতিরঝিল এলাকায় রাতের নির্জনে গোলাগুলির শব্দ পাওয়া যায়। তবে ঠিক কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রত...
যশোরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের বাড়িতে পুলিশের অভিযান
যশোরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। রোববার (আজ) দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ একাধিক শীর্ষ নেতার বাড়িতে একযোগে অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে আটক করা হয়নি কিংবা কোনো কিছু উদ্ধারও করা যায়নি। পুলিশ দাবি করেছে, দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, বরং বিভিন্ন মামলার আসামিদের ধ...
টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাবে বিএনপির আপত্তি
কোনো ব্যক্তি যেন টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন—সংবিধান সংস্কার প্রক্রিয়ার এমন একটি প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি। দলটির মতে, টানা দুবার নয়, তবে বিরতি দিয়ে কেউ চাইলে আবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকা উচিত। এ ধরনের সীমাবদ্ধতা অযৌক্তিক বলে মনে করে দলটি। রবিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের আ...
বারবার কথা দিয়েও কথা রাখেনি জনপ্রতিনিধিরা
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- হলহলিয়া নদীর ওপর একটি সেতুর অভাবে বর্ষা মৌসুমে নৌকা আর শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। এতে দুর্ভোগে রয়েছেন ১৯ গ্রামের মানুষ। একটি সেতু নির্মাণ করা হলে পাল্টে যেতে পারে ওই চরাঞ্চলের কৃষি, শিক্ষা, চিকিৎসাসহ সামগ্রিক চিত্র। এমন অবস্থা কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের কাজাইকাটা...






























