শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৫১:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

কুড়িগ্রামে আঃলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুড়িগ্রামে আঃলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের রৌমারীতে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। 
 

রোববার (২০ এপ্রিল) রাত সোয়া ৯ টার দিকে উপজেলার তুড়া রোড সংলগ্ন নটানপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
 

নজরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চর শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য ছাত্র-জনতা মিলে রৌমারী সরকারি কলজে মাঠ সমাবেত হয়। এ সময় আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থী-জনতার ওপর হামলা করে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
 

তিনি আরও বলনে, এ ঘটনায় গত বছরের ২৭ ডিসেম্বর রৌমারী থানায় একটি মামলা দায়ের করেন ইসরাফিল হক নামের এক যুবক। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চর শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। আজ (সোমবার) তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।