সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৯:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাজধানীর বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খান ও পলকসহ ৭ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত

রাজধানীর বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খান ও পলকসহ ৭ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

ঢাকা মহানগরের বিভিন্ন থানায় দায়ের করা পৃথক মামলাগুলোর ভিত্তিতে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ৭ জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
 

সোমবার (২১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। শুনানি শেষে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত দেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট আদালত সূত্র।
 

গ্রেপ্তার দেখানো অন্য পাঁচজন হলেন:

  • সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার

  • সাবেক শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু

  • সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

  • আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়াল

  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ
     

মামলার এজহার অনুযায়ী, শাহবাগ থানার আওতায় ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির হত্যাকাণ্ডের ঘটনায় আমীর হোসেন আমু, আনিসুল হক ও শাজাহান খানকে এবং একই থানার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ইসমাইল হোসেন রাব্বি হত্যার মামলায় আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
 

এছাড়া মিরপুর থানার একটি মামলায় কামাল আহমেদ মজুমদার, শেরে বাংলা নগর থানার একটি মামলায় দিলীপ কুমার আগারওয়াল এবং অপর একটি মামলায় তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।