শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৯:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

পুঠিয়ার শিলমাড়িয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে দুই শিশুর মৃত্যু 

পুঠিয়ার শিলমাড়িয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে দুই শিশুর মৃত্যু 

মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী):-

 

রাজশাহীর পুঠিয়ায় মামাতো ফুফাতো দুই বোন বাসার ফ্রিজের বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে রোববার  বিকেল ৩ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।


সরেজমিনে গিয়ে জানা যায় যে, উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া সারপুকুর এলাকার সাইদুর রহমান এর মেয়ে হামিদা খাতুন (৫) ও সোলাইমান এর মেয়ে সাইফা খাতুন (৭) পার্শ্ববর্তী আকবর হোসেন (কুব্বত) এর ছেলে মিলনের বাসায় তারা দুজন লুকোচুরি খেলার সময় মিলনের বাসায় থাকা ফ্রিজের আড়ালে সাইফা ও হামিদা লুকিয়ে থাকতে গেলে সেখানে বিদ্যুৎ স্পৃষ্টে দুজনেই মারা যায়। ওই ঘটনায় মঙ্গল পাড়া এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পরপরই সেখানে ছুটে যান পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।


এবিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন বলেন, ওই ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে এক হৃদয়বিদারক দৃশ্য দেখতে পাই। প্রাথমিক তদন্তে বিদ্যুৎপৃষ্ঠে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তাই লাশ বিনা ময়না তদন্তে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।


উল্লেখ্য যে, এর আগে সোলাইমানের বড় মেয়ে পাশে পুকুরে পড়ে মারা যায়। তার কয়েকদিন পর সোলায়মানের ছোট ছেলে ঘুমন্ত অবস্থায় ঘরের মধ্যে বিষাক্ত সাপের কামড়ে মারা যায়। এরপর আজ তার আরো একটি মেয়ে সন্তান লুকোচুরি খেলতে গিয়ে ফ্রিজের সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে।