শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৩:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

হাতিরঝিলে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাজউক চেয়ারম্যান: অবৈধ পকেট গেট বন্ধের নির্দেশ 

হাতিরঝিলে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাজউক চেয়ারম্যান: অবৈধ পকেট গেট বন্ধের নির্দেশ 

মোহাম্মদ তারেক,বিশেষ প্রতিনিধি:-

 

আজ ২১ এপ্রিল, ২০২৫, রোজ সোমবার, সকাল ৭.৩০ ঘটিকায় হাতিরঝিল এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে রাজউক চেয়ারম্যান এর নিয়মিত সরেজমিনে তদারকির অংশ হিসেবেই আজকের এই পরিদর্শন। 
 

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত তা অপসারণের নির্দেশ দেন। এছাড়াও পরিদর্শনকালে ভেঙে পড়া বা ফাটল ধরা বাউন্ডারি ওয়াল মেরামতের জন্য প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এসময় তিনি বাউন্ডারি ওয়ালের সাথে কিছু অবৈধ ও অননুমোদিত পকেট গেট অবলোকন করেন যেগুলো ব্যবহার করে আশেপাশের এলাকাবাসী ময়লা আবর্জনা হাতিরঝিলে এনে ফেলছে। তিনি অনতিবিলম্বে এসকল পকেট গেট বন্ধ করার নির্দেশ দেন এবং ভবিষ্যতে যেন এর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য কর্তব্যরত আনসার সদস্যদেরকে নিরাপত্তা জোরদার করার জন্য কড়া নির্দেশ প্রদান করেন যেন অত্র এলাকায় এ ধরনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। রাজউক চেয়ারম্যান পরিচ্ছন্নতাকর্মীদের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে চান এবং নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করতে বলেন। রাজউক চেয়ারম্যান বলেন, "হাতিরঝিলের মতো দৃষ্টিনন্দন স্থানকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার জন্য পরিচ্ছন্নতাকর্মীদের গুরুত্ব অপরিসীম। আপনারা আপনাদের কাজের মধ্যে দিয়েই রাজধানীকে সকলের কাছে সুন্দর রূপে উপস্থাপন করতে পারবেন।"
 

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী দের সাথে কথা বলেন এবং দায়িত্ব নিয়ে কাজ করার জন্য তাদের নির্দেশ প্রদান করেন।