শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৮:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

দুপুরে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে পুলিশি অভিযান, সন্ধ্যায় ঝটিকা মিছিল

দুপুরে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে পুলিশি অভিযান, সন্ধ্যায় ঝটিকা মিছিল

যশোর প্রতিনিধি:-

 

যশোরে রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে আজ রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ দলটির কয়েকজন নেতার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে এই অভিযানে কাউকে আটক করা হয়নি।
 

এ ঘটনার পর সন্ধ্যায় শহরের কাঁঠালতলা মোড়ে ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুরাতন কসবা কাঁঠালতলা মোড় থেকে শুরু হয়ে মিছিলটি উপশহর বাবলাতলা ব্রিজ এলাকা ঘুরে পুনরায় কাঁঠালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি ইজিবাইকে করে আসা নেতাকর্মীরা মিছিলটি বের করেন। মিছিল থেকে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু', 'শেখ হাসিনা ফিরবে বীরের বেশে'—এমন স্লোগান দেওয়া হয়। স্থানীয়রা জানান, মিছিলে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তিকে তারা চিনতে পারেননি, ধারণা করা হচ্ছে তারা বাইরের এলাকা থেকে এসেছেন।
 

এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ সুপার রওনক জাহান সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগের কোনো মিছিলের খবর আমাদের জানা নেই।”