শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৫০:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

বনশ্রী ও নারায়নগঞ্জে রাজউকের মোবাইল কোর্ট পরিচালিত হয় 

বনশ্রী ও নারায়নগঞ্জে রাজউকের মোবাইল কোর্ট পরিচালিত হয় 

মোহাম্মদ তারেক,বিশেষ প্রতিনিধি:-
 


২০ এপ্রিল, ২০২৫,  রবিবার, রাজউক এর জোন ৬ ও জোন ৮ এর আওতাধীন এলাকায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজউক। এ সময় সর্বমোট ৭ লক্ষ টাকা জরিমানা ও  ১৬টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 
 

রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিটন সরকার এর নেতৃত্বে রাজউক এর জোন ৬/১ এর আওতাধীন দক্ষিণ বনশ্রী, খিলগাঁও  এলাকায় সর্বমোট  ১৫ টি নির্মানাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ভবন নির্মানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ১২ টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং রাজউক এর অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত  অংশ অপসারণ করা হয়। ব্যত্যয়কৃত ভবনসমূহের মালিকদের সর্বমোট ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবন মালিকগণের নিকট থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে অঙ্গীকারনামা আদায় করা হয়।


মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার জনাব আব্দুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড অফিসার জনাব মোহাম্মদ সাব্বিরুল ইসলাম, প্রধান ইমারত পরিদর্শক জনাব মোঃ সেলিম বকাউল,  উক্ত জোনের ইমারত পরিদর্শকগণ সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 

অন্যদিকে, রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাহমিনা পারভিন এর নেতৃত্বে রাজউক এর জোন ৮/৩ এর আওতাধীন আলী আহাম্মদ চুনকা সড়ক, পশ্চিম দেওভোগ, ফতুল্লা ও আলম খান লেন, নারায়নগঞ্জ সদর এলাকাসমূহে আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় সর্বমোট  ৫ টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভবন নির্মানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে  ৪ টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং রাজউক এর অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত  অংশ অপসারণ করা হয়। ব্যত্যয়কৃত ভবনসমূহের মালিকদের সর্বমোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবন মালিকগণের নিকট থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে অঙ্গীকারনামা আদায় করা হয়।
 

উক্ত মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন জোন ৮/৩ এর অথরাইজড অফিসার জনাব এফ আর আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার জনাব নিয়ামুল জহির ও জনাব নিপেন চন্দ্র, ইমারত পরিদর্শকসহ রাজউক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।