শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৮:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

শিবগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক ১

শিবগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক ১

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।


রোববার বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক আবদুল কাদির দৈনিক সকালের সময় পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানায়, বেলা ১২টার দিকে পেশাগত কাজে শিবগঞ্জ বাজার থেকে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন আবদুল কাদির। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে তার ওপর অতর্কিতভাবে হামলা চালায় রফিক নামে এক ব্যক্তি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হামলার শিকার সাংবাদিক আবদুল কাদির বলেন, পেশাগত কাজে যাবার আমার উপর হামলা চালায় রফিক। এ সময় আমার বিভিন্ন স্থানে আঘাত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে থানা পুলিশে খবর দিলে অভিযুক্ত রফিককে আটক করে। এ ঘটনায় তার উপযুক্ত শাস্তি চাই। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রফিক নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।