শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৫১:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

সাতক্ষীরায় মাছ ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল: দুই নারী প্রতারক আটক

সাতক্ষীরায় মাছ ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল: দুই নারী প্রতারক আটক

আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধিঃ-


 

সাতক্ষীরা শহরে এক মাছ ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে দুই নারী প্রতারককে আটক করেছে সদর থানা পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের পেছন থেকে তাদের আটক করা হয়।
 

আটককৃতরা হলেন– সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার মুজিবুর রহমানের মেয়ে জোসনা খাতুন (২৬) এবং আশাশুনি উপজেলার গোনাকরকাটি এলাকার বিল্লাল হোসেনের মেয়ে মুন্নি (২৫)। দুজনই স্বামী পরিত্যক্তা এবং বর্তমানে সাতক্ষীরা শহরের একাডেমী মসজিদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।
 

ভুক্তভোগী মাছ ব্যবসায়ী মিজানুর রহমান জানান, জোসনা খাতুন এক সময় তার বাড়িতে ভাড়াটিয়া ছিলেন এবং মাঝে মাঝে মাছ বাকিতে নিতেন। তার কাছে ১৩০০ টাকা পাওনা ছিল। ওই টাকা দেওয়ার কথা বলে রোববার বিকালে তাকে বাসায় ডাকেন জোসনা। বিকেল সাড়ে ৫টার দিকে একাডেমী মসজিদের পাশে জোসনার বাসায় গেলে, তিনি প্রথমে সোফায় বসতে দেন। কিছুক্ষণ পর ৮-১০ জন যুবক হঠাৎ করে এসে তাকে মারধর শুরু করে এবং হাত বেঁধে তার কাছে ২ লাখ টাকা দাবি করে। পরবর্তীতে ৫০ হাজার টাকায় সমঝোতার চেষ্টা করে চক্রটি।
 

ভয়ে ও হুমকির মুখে পড়ে মিজান তার শালা নুরুকে ফোন করে টাকা নিয়ে আসতে বলেন। নুরু ৩৫ হাজার টাকা নিয়ে আসলে, প্রতারক দলের একজন তার কাছ থেকে টাকা নিয়ে মিজানকে ছেড়ে দেয়। ঘটনার পর মিজান থানায় অভিযোগ করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ওই দুই নারীকে আটক করে।
 

মিজানুর রহমান আরও জানান, এই দুই নারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা শহরের সাধারণ মানুষকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে আসছে। তিনি এই চক্রের সব সদস্যকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান।
 

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, অভিযোগের ভিত্তিতে দুই নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।