শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৫০:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

বরিশালে মধ্যরাতে সাদিক অনুসারীদের মিছিল, ভাইরাল ভিডিও

বরিশালে মধ্যরাতে সাদিক অনুসারীদের মিছিল, ভাইরাল ভিডিও

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বরিশাল নগরীতে বুধবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে আওয়ামী লীগের পক্ষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজা বাহাদুর সড়কে আয়োজিত এই মিছিলে অংশ নেয় একদল যুবক, যারা মহানগর আওয়ামী লীগের ব্যানার বহন করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।
 

ভিডিও বিশ্লেষণে দেখা যায়, মিছিলকারীর সংখ্যা ছিল আনুমানিক ১৫ জন। তবে মিছিলে মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগের কোনো শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন না। জানা গেছে, অংশগ্রহণকারীরা ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।
 

মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে শ্লোগান দেওয়ার পাশাপাশি ‘বরিশালের মাটি—সাদিক আব্দুল্লাহ ঘাঁটি’ স্লোগান দেন। মিছিলের ব্যানারে দেখা যায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ এবং তার বাবা, জেলা আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহর ছবি।
 

উল্লেখ্য, মিছিলটি অনুষ্ঠিত হয় বরিশাল জেলা ও বিভাগীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের আবাসিক এলাকা রাজা বাহাদুর সড়কে। এই এলাকায় বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসকসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বসবাস করেন।
 

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে হাসানাত-সাদিক গ্রুপের বিরোধী একটি গ্রুপ মহানগর রাজনীতিতে সক্রিয় ছিল, যার নেতৃত্বে ছিলেন হাসানাতের ভাই ও সাবেক সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ এবং সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ওই গ্রুপ কোনো মিছিল বা কর্মসূচি পালন করেনি। অন্যদিকে, সাদিক অনুসারীরা গত রমজান মাসের আগেও মধ্যরাতে অন্তত তিনবার মিছিল করেছেন।