শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৫০:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

জলবায়ু পরিবর্তন ও নগরায়ণের চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
 

সোমবার (২১ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (ইএসসিএপি)-এর ৮১তম অধিবেশনে ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। অধিবেশনের প্রতিপাদ্য ছিল ‘Guided by’।
 

ভিডিও বার্তায় ড. ইউনূস বলেন, “অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ।” তিনি দেশের সংস্কারমুখী পদক্ষেপ এবং ‘থ্রি জিরো ভিশন’—অর্থসম্পদের কেন্দ্রীকরণ রোধ, বেকারত্বের অবসান ও নিট কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যের কথা তুলে ধরেন।
 

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। অধিবেশনে ৫৩টি সদস্য দেশ ও নয়টি সহযোগী সদস্য রাষ্ট্র অংশ নেয়।
 

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এই সম্মেলন বাংলাদেশের জন্য একটি কৌশলগত মঞ্চ, যেখানে দেশটি টেকসই উন্নয়নের লক্ষ্যে অভিজ্ঞতা ভাগ করে নিতে ও সহযোগিতা জোরদার করতে পারছে। সপ্তাহব্যাপী এ সম্মেলনে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রত্যাশা করা হচ্ছে।