সর্বশেষ সংবাদ — পাতা ২৯৩
পতেঙ্গা - হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের সা: সম্পাদক সোলায়মান কে হজ্ব গমণ উপলক্ষে সংবর্ধনা...
ডেস্ক নিউজ (চট্টগ্রাম):- নগরীর উত্তর পতেঙ্গস্থ কাঠগড়ে বিএনপির কার্যালয়ে গতকাল সোমবার সন্ধ্যায় বিএনপির দুই নেতার পবিত্র হজ্ব পালনে মক্কায় গমণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে। এতে পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ সোলায়মান ও ৪১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফি মেম্বারের হজ্বব...
মিথ্যা মামলা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মুরাদনগরে বিএনপির বিক্ষোভ মিছিল
আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ- পতিত আওয়ামী লীগের দোসরদেও পুনর্বাসনের চেষ্টা এবং ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় হয়রানি ও সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। সোমবার বিকেলে বিক্ষোভ মিছিলটি বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে...
ভারতের ৩২টি বন্ধ এয়ারপোর্ট আবারও চালু
অনলাইন ডেস্ক:- ভারতের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর পুনরায় চালু করেছে দেশটির সরকার। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষিতে আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করা হলে এসব বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে...
শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যা: সাইকেলের জন্য টাকা না পেয়ে খালার মানিব্যাগ থেকে চুরি, দেখে ফেলায় খুন
ঢাকার শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যার ঘটনায় এক কিশোরকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ওই কিশোর নিহত দুই নারীর ছোট বোনের ছেলে। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এসব তথ্য জানান। পুলিশ জানায়, পুরোনো একটি সাইকেল কেনার...
র্যাব পুনর্গঠনে পাঁচ সদস্যের কমিটি গঠন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আজ সোমবার অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র্যাবের কাঠামোগত ও কার্যকরী উন্নয়নের জন্য পুনর্গঠনের বিষয়ে আলোচনা...
সিংড়ায় সরকারি গাছ কেটে বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:- নাটোরের সিংড়া উপজেলায় সরকারি রাস্তার ধারের গাছ কেটে বিক্রি করায় মোঃ জামাল উদ্দিন (৩২) নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১১ মে) রাতে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল মৌগ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জামাল উদ্দিন ওই গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে। জানা গেছে, জামতলী-বামিহাল পাকা সড়কের পাশ...
নাটোরে অনুমোদন বিহীন বিএনপি পার্টি অফিসে সেনাবাহিনীর অভিযান; দেশিয় অস্ত্রসহ ১জন গ্রেফতার
নাটোর প্রতিনিধি:- নাটোরের সিংড়ায় অনুমোদন বিহীন ব্যক্তিগত বিএনপি পার্টি অফিসে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানিক দল গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে দেশিয় অস্ত্রসহ আলহাজ্ব কুদ্দুস আকন্দ (৫৫) নামে একজন কে গ্রেফতার করেছে। রবিবার (১১ মে) সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এঘটনা ঘটে। আটককৃত আলহাজ্ব আব্দুল কুদ্দুস আকন্দ (৫৫) তিনি বামিহ...
জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়ে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে জান্নাতি নামে এক স্কুল শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। মেয়েকে হত্যার অভিযোগে রবিবার (১১ মে) জান্নাতির বাবা জাহেদুলকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। একই সঙ্গে জান্নাতির মা মোর্শেদা ও বড় চাচি কহিনুর বেগমকে আটক করা হয়েছে। ক...
ব্রহ্মপুত্রে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ ভেসে উঠলো
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যাওয়া ইব্রাহিম ও ইমরান হোসেন নামে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার (১২ মে) সকাল ৬টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালেরঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান...
হাত নেই, পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় কুড়িগ্রামের মানিক
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার পর এবার হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে মেধা তালিকায় ১৯২তম স্থান অধিকার করেছেন পা দিয়ে লিখে পরীক্ষা দেওয়া শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী মানিক রহমান। রোববার (১১ মে) ফলাফল প্রকাশিত হলে মানিকের এই স...
গ্রামীন ডিজিটাল ল্যাবের নতুন তিনটি সেবা কার্যক্রমের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম):- নগরীর দক্ষিণ হালিশহর কেইপিজেড সংলগ্ন গ্রামীন ডিজিটাল ল্যাবের তিনটি নতুন সেবা কার্যক্রম উদ্বোধন করেন গ্রামীন ডিজিটাল ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ নাহিদুল আলম রাজু। এই উপলক্ষ্যে ১১ মে, রোববার দুপুরে ল্যাব কার্যালয়ে প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতি, হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের সদস্য ও এলাকার ডাক্তারদের নিয়ে একটি...
লক্ষীছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক
মোহাম্মদ করিম,খাগড়াছড়ি প্রতিনিধি:- খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও প্রযুক্তি সামগ্রীসহ একজন ইউপিডিএফ সদস্যকে আটক করা হয়েছে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে লক্ষীছড়ি জোনের সেনাবাহিনী। অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু গুলি, এবং কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়ে...
বকেয়া পরিশোধ না করায় টি এন জেড গ্রুপের শ্রমিকদের অবস্থান কর্মসূচি
পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ৭ই মে বেতন ও বকেয়া পরিশোধ না করায় টি এন জেড গ্রুপ-এর সকল শ্রমিক অবস্থান কর্মসূচি পালন করছেন। শ্রমিকদের দাবি, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে তাদের বেতন-বোনাস ও অন্যান্য প্রাপ্য পরিশোধে গড়িমসি করছে। এরই প্রতিবাদে তারা শ্রম ভবনের সামনে এই শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা খাদ্য গুদামের কর্মকর্তাকে লাঞ্চিতের অভিযোগ
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত মহিলা কর্মকর্তা রেশমা ইয়াসমিন কে লাঞ্চিতের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান মোহাম্মদ ভারপ্রাপ্ত নারী কর্মকর্তা রেশমা ইয়াসমিনকে খাদ্য গুদামে প্রবেশ করতে বাধা দেন এবং ধাক্কা দিয়ে সরিয়ে তিনি খাদ্য গুদামের অফিসে জোরপ...
ব্রহ্মপুত্রে পানির সাথে বাড়ছে ভাঙন, অসহায় নদ তীরবর্তী মানুষ
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে পানি বাড়ায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। গত এক মাসে ১০০ পরিবারের বসতবাড়িসহ ফসলি জমি নদে বিলীন হয়ে গেছে। এ ছাড়া ভাঙনের ঝুঁকিতে রয়েছে কয়েকশ পরিবার। হুমকিতে রয়েছে স্থানীয় বাজার, আবাদি জমি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া...
জুলাই-আগস্ট গণহত্যা: শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল
জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ সোমবার মামলার যাবতীয় নথিপত্র ও সিডিসহ প্রতিবেদনটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। মামল...
মুন্সীগঞ্জে লঞ্চে তরুনীদের মারধরের ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা
মুন্সিগঞ্জ প্রতিনিধি:- মুন্সীগঞ্জ লঞ্চঘাটে মাদক অসামাজিকতার অভিযোগে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনা ২৫জনের নামে মামলা দায়ের হয়েছে। রোববার সকালে মুক্তারপুর নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) মিলন বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় এই মামলা দায়ের করেন। এতে ভাইরাল ভিডিও দেখে সনাক্ত হও নারীদের মারধর করা নেহাল আহমেদ জিহাদের নামসহ অজ্ঞাত ২০–২৫ জনকে আসামি করা হ...
জেলা প্রশাসনের মাঠ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
ডেস্ক নিউজ ( চট্টগ্রাম):- মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আইন,বিধি, পরিপত্র,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি এবং ভ্রাম্যমাণ আদালত সম্পর্কিত কর্মশালা ১০ মে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীনের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছ...






























