বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৮:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

পতেঙ্গা - হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের সা: সম্পাদক সোলায়মান কে হজ্ব গমণ উপলক্ষে সংবর্ধনা...

পতেঙ্গা - হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের সা: সম্পাদক সোলায়মান কে হজ্ব গমণ উপলক্ষে সংবর্ধনা...

ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-


নগরীর উত্তর পতেঙ্গস্থ কাঠগড়ে বিএনপির কার্যালয়ে গতকাল সোমবার সন্ধ্যায় বিএনপির দুই নেতার পবিত্র হজ্ব পালনে মক্কায় গমণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে। এতে পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ সোলায়মান ও ৪১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফি মেম্বারের হজ্বব্রত পালনে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও টিএসপির সাবেক সিবিএর সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ, ক্রীড়া সংগঠক মোঃ মুজিবুল হক কোং, প্রধান বক্তা ছিলেন সাবেক সহ-সভাপতি ও আঞ্চলিক শ্রমিক দলের অন্যতম নেতা মোঃ আবু জাফর, আরো বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক সংগঠক হাজি মোঃ হারুন কোম্পানি।

এতে আরো উপস্থিত ছিলেন ৪০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনজুর কাদের, যুগ্ম সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, মোঃ লোকমান, যুবদল নেতা মোঃ ইকবাল হোসেন, মোঃ কাইয়ুম উদ্দিন, ছাত্রদলের মোঃ ইকবাল, স্বেচ্ছাসেবক দলের মোঃ আঃ মালেক ফারুকী সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র হজ পালনে মক্কায় গমণ উপলক্ষে এক বিশেষ দোয়া মোনাজাতে দেশনেত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সহ‌ দেশ ও জাতির কল্যাণ কামনা এবং হাজীদের জন্য দোয়া করা হয়।পরে তবারক বিতরণ ও ফুলেল শুভেচ্ছা সংবর্ধনা প্রদান করা হয়।