বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৮:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যা: সাইকেলের জন্য টাকা না পেয়ে খালার মানিব্যাগ থেকে চুরি, দেখে ফেলায় খুন

শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যা: সাইকেলের জন্য টাকা না পেয়ে খালার মানিব্যাগ থেকে চুরি, দেখে ফেলায় খুন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

ঢাকার শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যার ঘটনায় এক কিশোরকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ওই কিশোর নিহত দুই নারীর ছোট বোনের ছেলে।
 

আজ সোমবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এসব তথ্য জানান।
 

পুলিশ জানায়, পুরোনো একটি সাইকেল কেনার জন্য ৩ হাজার টাকা প্রয়োজন ছিল কিশোরটির। সে কারণে সে খালার (মরিয়ম বেগম) কাছে টাকা চাইতে যায়। খালা রাজি না হওয়ায় সে মানিব্যাগ থেকে চুরি করতে গেলে খালার হাতে ধরা পড়ে। খালা বিষয়টি তার মাকে জানিয়ে দেওয়ার হুমকি দিলে, ক্ষিপ্ত হয়ে সে প্রথমে মরিয়ম বেগমকে ছুরিকাঘাত করে এবং পরে তার ছোট বোন সুফিয়া বেগমকেও আঘাত করে।
 

ঘটনার পরের দিন, রোববার রাতের দিকে ঝালকাঠির সদর উপজেলার আছিয়ার গ্রাম থেকে কিশোরটিকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
 

গত শুক্রবার, রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার ৬৪৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় বিআইডব্লিউটিএ-এর সাবেক কর্মকর্তা মরিয়ম বেগম (৬০) এবং তার ছোট বোন সুফিয়া বেগম (৫২) ছুরিকাঘাতে নিহত হন। রাত ১১টার দিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
 

পুলিশ জানায়, ওই বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার দুপুর ৩টার দিকে নীল জিনস ও গাঢ় নীল শার্ট পরা, মুখে সার্জিক্যাল মাস্ক ও মাথায় কমলা ক্যাপ পরা এক ব্যক্তি দোতলায় প্রবেশ করে। প্রায় দেড় ঘণ্টা পর কাপড় পাল্টে সে বাড়ি থেকে বেরিয়ে যায়।
 

ঘটনার পরদিন নিহত মরিয়ম বেগমের স্বামী ও বন বিভাগের সাবেক কর্মকর্তা কাজী আলাউদ্দিন মিরপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে বেরিয়ে আসে এই হৃদয়বিদারক ঘটনা।