বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৮:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

নাটোরে অনুমোদন বিহীন বিএনপি পার্টি অফিসে সেনাবাহিনীর অভিযান; দেশিয় অস্ত্রসহ ১জন গ্রেফতার 

নাটোরে অনুমোদন বিহীন বিএনপি পার্টি অফিসে সেনাবাহিনীর অভিযান; দেশিয় অস্ত্রসহ ১জন গ্রেফতার 

নাটোর প্রতিনিধি:-


নাটোরের সিংড়ায় অনুমোদন বিহীন ব্যক্তিগত বিএনপি পার্টি অফিসে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানিক দল গোপন সংবাদের ভিক্তিতে অভিযান  পরিচালনা করে দেশিয় অস্ত্রসহ আলহাজ্ব কুদ্দুস আকন্দ (৫৫) নামে একজন কে গ্রেফতার করেছে।

 

রবিবার (১১ মে) সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এঘটনা ঘটে। 
 

আটককৃত আলহাজ্ব আব্দুল কুদ্দুস আকন্দ (৫৫) তিনি বামিহাল গ্রামের মৃত খোকা আনন্দর ছেলে।
 

জানা যায়,  ৫ আগষ্ট এর পরে উপজেলার বামিহাল বাজারে তাহার নিজ বাসার নিচ তলায় অনুমোদন বিহীন ব্যক্তিগত ভাবে বিএনপির পার্টি অফিস স্থাপন করে ব্যাপক ভূমি দখল, চাঁদাবাজি করে আসতেছিল। 
 

তিনি নিজেকে ইউনিয়ন বিএনপির মৎস্য জীবি দলের সভাপতি দাবি করলেও ৫ আগষ্ট এর আগে বিএনপির কোন মিছিল, মিটিং এ তিনি অংশ গ্রহণ করেন নি। তিনি পূর্বে আওয়ামী লীগের কর্মী ও সন্ত্রাস ছিলেন বলেও জানা যায়।
 

জেলা বিএনপি সূত্রে জানা যায়, তিনি ওই বিএনপির অফিস টি অনুমোদন বিহীন ব্যক্তিগত ভাবে করেছিল। ওই বিএনপির পার্টি অফিস টি অনুমোদনকৃত নয়।তার এই সকল কার্যক্রমের কারণে এলাকায় ব্যাপক ত্রাস সৃষ্টি হয়েছে। 
 

বাংলাদেশ সেনাবাহিনী দেশিয় অস্ত্র সহ আটক করে সিংড়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। ওই এলাকায় অভিযান অব্যহত আছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী।
 

বাংলাদেশ সেনাবাহিনী কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।