বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৮:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ইশরাকের শপথের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, দ্রুত দায়িত্ব গ্রহণের দাবি

ইশরাকের শপথের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, দ্রুত দায়িত্ব গ্রহণের দাবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রকৌশলী ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে তার সমর্থকেরা সরব হয়েছেন। "ঢাকাবাসী" এর ব্যানারে আয়োজিত পূর্বঘোষিত "সচিবালয় অভিমুখে লং মার্চ" কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল থেকে তারা রাজধানীর গুলিস্থানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে সমবেত হন এবং স্লোগান ও মিছিল করেন।

সমাবেত সমর্থকেরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো - "শপথ নেওয়ার পর আর কোনো অজুহাত নয়," "অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে," এবং "জনগণের মেয়র ইশরাক ভাই, তার বিকল্প নাই।"
উল্লেখ্য, ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপি-র ইশরাক হোসেনকে প্রায় দুই লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। তবে, গত ২৭শে মার্চ, ২০২০ তারিখে ওই নির্বাচনের ফলাফল বাতিল করা হয় এবং বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। এরপরও ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণ না করায় তার সমর্থকেরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

সর্বশেষ বেলা ১১ টা নাগাদ অপ্রিতিকর পরিস্থিতি এরাতে নগর ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে। 

ইশরাকের শপথের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, দ্রুত দায়িত্ব গ্রহণের দাবি

এ সময় দেখা যায় নগর ভবনের ভেতরের মূল ফটকে তালা বদ্ধ অবস্থায় আছে। এবিষয়ে সিটি কর্পোরেশনের দায়িত্বে থাকা কাউকে পাওয়া যায়নি।