বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৮:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

র‌্যাব পুনর্গঠনে পাঁচ সদস্যের কমিটি গঠন

র‌্যাব পুনর্গঠনে পাঁচ সদস্যের কমিটি গঠন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
 

আজ সোমবার অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র‌্যাবের কাঠামোগত ও কার্যকরী উন্নয়নের জন্য পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়েছে এবং এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে।
 

তিনি আরও বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে চাঁদাবাজি ও ছিনতাই রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এছাড়া ভারতীয় সীমান্তরক্ষীদের মাধ্যমে সম্প্রতি বাংলাদেশে পুশ-ইন হওয়া ব্যক্তিদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক বলে উল্লেখ করেন তিনি।
 

সভায় গার্মেন্টস শ্রমিকদের ঈদের আগেই বেতন ও ভাতা পরিশোধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।