সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০১:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারতের ৩২টি বন্ধ এয়ারপোর্ট আবারও চালু

ভারতের ৩২টি বন্ধ এয়ারপোর্ট আবারও চালু

অনলাইন ডেস্ক:-
 

ভারতের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর পুনরায় চালু করেছে দেশটির সরকার। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষিতে আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করা হলে এসব বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
 

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।
 

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শ্রীনগর, জম্মু, চন্ডীগড়, অমৃতসর, জয়সলমির, যোধপুর, জামনগর এবং ভুজসহ উত্তর ও পশ্চিম ভারতের গুরুত্বপূর্ণ ৩২টি বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে।
 

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ১৫ মে পর্যন্ত যে বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ ছিল, সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে। তবে বিমানযাত্রীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে—তারা যেন এয়ারলাইনের ওয়েবসাইট কিংবা হেল্পলাইনের মাধ্যমে সর্বশেষ তথ্য জেনে তবেই বিমানবন্দরে যান।
 

কারণ হিসেবে বলা হয়েছে, সব বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে।
 

উল্লেখ্য, গত ৯ মে ভারত-পাকিস্তান সীমান্তে বাড়তি উত্তেজনার জেরে প্রথমে ২৪টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। পরদিন সেই সংখ্যা বাড়িয়ে ৩২টি করা হয় এবং সংশ্লিষ্টদের মধ্যে একটি নির্দেশনাও জারি করা হয়।