বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৮:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে পাসপোর্টে ডলার যুক্ত (এনডোর্সমেন্ট) করতে এখন থেকে ব্যাংকগুলো সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ফি নিতে পারবে। এর বাইরে অতিরিক্ত কোনো ফি, চার্জ বা কমিশন আদায় করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 

রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা জারি করে।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তফসিলি ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা বিক্রির সময় বিভিন্ন হারে এনডোর্সমেন্ট ফি, সার্ভিস চার্জ ও অতিরিক্ত কমিশন নিচ্ছিল, যা গ্রাহকদের ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহে নিরুৎসাহিত করছিল।
 

গ্রাহকদের বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা কেনায় উৎসাহিত করতে এবং অনিয়ম রোধে প্রথমবারের মতো এনডোর্সমেন্ট ফির সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হলো।